লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

লক্ষ্মীপুরে বিক্ষোভে নেমেছেন বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে বিক্ষোভে নেমেছেন বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী। ছবি : কালবেলা

নয় দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শনের অংশ হিসেবে লক্ষ্মীপুরে আন্দোলন সমর্থিত ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করেছে।

শনিবার (৩ আগস্ট) চৌমুহনী-লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ঝুমুর ইলিশ চত্বরে সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করা হয়।

বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিক্ষোভে লক্ষ্মীপুরের বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি হাতে অংশগ্রহণ করেন। এ সময় ছাত্ররা বৈষম্যবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপদ দূরত্বে সতর্ক অবস্থানে ছিল। এ সময় কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা যায়।

আন্দোলনকারীরা লক্ষ্মীপুরে তাদের ওপর শুক্রবার (২ আগস্ট) দুপুরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানায়, জুমার নামাজের পর জেলা শহরের চকবাজার এলাকায় তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা আহত হন। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় তারা বিচার দাবি করেন। এ ছাড়া ঢাকাসহ সারাদেশ ছাত্র ও নিরীহ জনগণের ওপর নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায়ও বিচারের দাবি জানিয়েছেন।

৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১০

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১১

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১২

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১৩

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১৪

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৫

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৬

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৭

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৮

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৯

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

২০
X