শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

শেরপুরে সংঘর্ষে নিহত ৩

সড়কে আন্দোলনকারীদের অবস্থান। ছবি : কালবেলা
সড়কে আন্দোলনকারীদের অবস্থান। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে শেরপুরে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন শতাধিক আন্দোলনকারী।

রোববার (৪ আগস্ট) বিকেল ৪টায় শহরের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার চৈতনখিলা বটতলা এলাকার মিরাজ আলীর ছেলে মাহবুবুল ইসলাম (২৪)। নিহত অন্য দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ূন আহমেদ নূর কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শহরের কলেজ মোড় এলাকায় প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার আন্দোলনকারী অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে পানি ও বিস্কুট বিতরণ করে গুলি না করার অনুরোধ করেন। তবে উত্তেজনা ছড়িয়ে পড়লে এক সময় পুলিশ পিছু হটে। এর কিছুক্ষণ পরে গাড়ি নিয়ে খরমপুর এলাকা থেকে খোয়ারপার এলাকায় যাওয়ার সময় আন্দোলনকারীদের ওপর উঠিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত হন।

পরে আন্দোলনকারীরা কলেজ মোড় এলাকার একটি সুপার শপ ভাঙচুর করে। এ ছাড়া তারা লাশ নিয়ে মিছিল বের করে পুলিশ সুপারের বাসভবনে হামলা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হিল্লা বিয়ে’ কী, ইসলামে এর বিধান কী?

কবরে পাওয়া যায় ‘প্রাচীন নিদর্শন’, আত্মসাতের অভিযোগ

বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি

চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করবে : মির্জা ফখরুল

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সুযোগ কাজে লাগানোর’ আহ্বান মিসরের

সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি 

৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার

ক্রসফায়ারে স্বামী নিহতের পর মাদক রাজ্যের রানী হন স্ত্রী

ফটিকছড়ি থানা জামায়াতের আমিরের মন্তব্য / ‘প্রচলিত সংবিধান মানলে মুজিব জাতির পিতা, হাসিনা প্রধানমন্ত্রী’

১০

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রতিনিধিদলের বৈঠক

১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা!

১২

এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

১৩

দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

১৪

বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলেও বাস্তবায়নই চ্যালেঞ্জ : সিপিডি

১৫

টাঙ্গুয়ার হাওরে চায়না দুয়ারি জালে মাছ নিধন

১৬

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

১৭

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

১৮

ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার

১৯

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

২০
X