রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ১১ দফা দাবিতে আরএনবি সদস্যদের বিক্ষোভ-স্মারকলিপি

রাজশাহীতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন আরএনবি সদস্যরা। ছবি : কালবেলা
রাজশাহীতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন আরএনবি সদস্যরা। ছবি : কালবেলা

রাজশাহীতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা।

রোববার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম কার্যালয়ের (রেলভবন চত্বর) সামনে বিক্ষোভ মিছিল শেষে জিএম বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

তাদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে- প্রতিদিন ৮ ঘণ্টার বেশি চাকরি করানো হলে অতিরিক্ত কর্ম ঘণ্টার জন্য দ্বিগুণ হারে ওভার টাইম দেওয়া, নিয়োগ বিধি সংশোধন করে প্রতি বছর শূন্যপদের বিপরীতে জনবল নিয়োগ দেওয়া, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর মাঠপর্যায়ের ‘চেইন অব কমান্ড’ কোনো সিভিল অফিসারের হাতে থাকবে না। ব্যারাক ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্মাণ, সিকিউরিটি ম্যানুয়েল-১৯৮৫ মেনে চার্জ প্রদানসহ আরও কয়েকটি দাবি।

এ সময় তারা বলেন, ন্যায্য দাবি নিয়ে সাময়িক কর্মবিরতিতে যাওয়া বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিসার ও সদস্যদের বিরুদ্ধে কোনো ধরনের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তার নিশ্চয়তা প্রদান করতে হবে। অন্যথায় এই একই ইস্যু নিয়ে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেওয়া হবে। পরে নিরাপত্তা বাহিনীর কর্মবিরতির স্থানে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) গিয়ে আশ্বাস দিলে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেন।

পশ্চিম রেলওয়ের জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) আহম্মদ হোসেন মাসুম এ সময় বলেন, আপনাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাব। আশা করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের এ দাবিগুলোর বিষয়ে ইতিবাচক সাড়া দেবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১০

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১১

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১২

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৩

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

১৪

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

১৫

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

১৬

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

১৭

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

১৮

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৯

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

২০
X