রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৮:৫৩ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সেনাবাহিনী নিয়ে গোপালগঞ্জ আ.লীগের অনুরোধ

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের জরুরি সভা। ছবি : কালবেলা
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের জরুরি সভা। ছবি : কালবেলা

গোপালগঞ্জে কোনো মিটিং মিছিলে দেশীয় অস্ত্র প্রদর্শন করা যাবে না বলে জানিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ।

রোববার (১১ আগস্ট) দুপুরে শহরের ব্যাংকপাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক জরুরি সভায় এ নির্দেশনা দেন সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দীন আজম।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দীন আজম উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, গোপলগঞ্জের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগসহ সব উপজেলা ও পৌর আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া যাচ্ছে, আপনারা যারা মিছিল মিটিং করবেন সেটা হতে হবে শান্তিপূর্ণ। কোনো রকম দেশীয় অস্ত্র প্রদর্শন করা যাবে না।

তারা বলেন, গতকাল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। যেটা কোনোভাবে মুজিব আদর্শের সৈনিকদের থেকে কাম্য নয়। মনে রাখবেন, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের শত্রু না। তাদের প্রতি কোনো প্রকার শক্তি প্রদর্শন করা যাবে না।

তারা আরও বলেন, গতকাল সেনাবাহিনীর সঙ্গে ঘটে যাওয়া সকল প্রকার অঘটনের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এরকম কোনো অঘটন ঘটলে তার দায়িত্ব জেলা আওয়ামী লীগ বহন করবে না। কোনো ঘটনা ঘটলে তাকে দুষ্কৃতকারী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। আপনারা জেনে খুশি হবেন, জাতির জনক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ভালো আছেন। আমাদের সঙ্গে তার যোগাযোগ হয়েছে, তিনিও এই নির্দেশনা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১০

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১১

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৪

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১৫

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

১৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান ডা. শফিকুর রহমানের

১৭

ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন, শরিয়াহ কমপ্লায়েন্স বাস্তবায়নে জোর

১৮

ফরিদপুর বিভাগ ও সিটি করপোরেশন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার : আনচেলত্তি

২০
X