বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৯:৫৯ এএম
আপডেট : ১২ জুন ২০২৩, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ
খুলনা সিটি নির্বাচন

ফলাফল যা-ই হোক, মেনে নেব : নৌকার প্রার্থী খালেক

ভোট দিতে এসে কথা বলছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক। ছবি : কালবেলা
ভোট দিতে এসে কথা বলছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক। ছবি : কালবেলা

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে জানিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক বলেছেন, ফলাফল যা-ই হোক, মেনে নেব।

তিনি বলেন, খুলনার চলমান যে উন্নয়ন, এই উন্নয়নকে বাস্তবায়ন এবং সম্পন্ন করতে নৌকার কোনো বিকল্প নেই। অতএব আমি মনে করি, নৌকা ইনশাআল্লাহ আজকের এই নির্বাচনে জনগণের রায়ে জয়লাভ করবে।

শান্তিপূর্ণ পরিবেশে ভোট শুরু হয়েছে জানিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, অবাধ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনার যে সিদ্ধান্ত নিয়েছে এবং যেভাবে শুরু করেছে, প্রচার-প্রচারণা থেকে শুরু করে আমি প্রার্থী হিসেবে তাদের সাহায্য-সহযোগিতা করেছি। সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি বেশি। আমার মনে হয়, সুন্দর পরিবেশে ভোট চলছে।

তিনি আরও বলেন, বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ইভিএম সিস্টেমে অনেকেই হয়তো ধীরে ভোট দিচ্ছে। তাই বিকেল ৪টা পর্যন্তই ভোট নিতে হবে।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২৮৯ ভোটকেন্দ্রে ১ হাজার ৭৩২টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে ১৬১টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) ও ১২৮টি কেন্দ্রকে ‘সাধারণ’ হিসেবে চিহ্নিত করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তালিকা অনুযায়ী প্রায় ৫৬ শতাংশ কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’।

এ সিটি করপোরেশনের ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। তাদের মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন তালুকদার আবদুল খালেক (আওয়ামী লীগ, নৌকা প্রতীক), মো. আ. আউয়াল (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা), মো. শফিকুল ইসলাম মধু (জাতীয় পার্টি, লাঙ্গল), এস এম শফিকুর রহমান (স্বতন্ত্র, টেবিল ঘড়ি) ও এস এম সাব্বির হোসেন (জাকের পার্টি, গোলাপ ফুল)।

এ ছাড়া সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X