শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গল থানায় অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করল সেনাবাহিনী

থানার ওসির কাছে অস্ত্র হস্তান্তর করেন সেনাবাহিনী। ছবি : কালবেলা
থানার ওসির কাছে অস্ত্র হস্তান্তর করেন সেনাবাহিনী। ছবি : কালবেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সব অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনীর। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল ৬টার দিকে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে সরকারি ও বেসরকারি লোকজনের অস্ত্র থানায় জমা দেওয়া হয়।

এ সময় অস্ত্রের সঙ্গে গোলাবারুদ ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসও থানায় বুঝিয়ে দেওয়া হয়। অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মেজর ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল ইসলাম ও ওসি বিনয় ভূষন রায় প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর শ্রীমঙ্গল থানায় হামলা হয়। স্থানীয় মানুষের সহযোগিতায় আমাদের পুলিশ বাহিনী থানা থেকে অনেক কষ্টে বের হয়।

তিনি বলেন, আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী থানায় থাকা অস্ত্র ও অন্যান্য সামগ্রী জিনিস উদ্ধার করে তাদের হেফাজতে রাখে। মঙ্গলবার সন্ধ্যায় এগুলো আমরা তাদের কাছ থেকে বুঝে পেয়েছি। এখন আমরা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ শুরু করতে পারব।

শ্রীমঙ্গল সেনা ক্যাম্প কমান্ডার মেজর মো. মেজবাউর রহমান কালবেলা বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের বিজয় মিছিলে অজ্ঞাত কিছু লোক প্রবেশ করে শ্রীমঙ্গল থানা ক্যাম্পে আক্রমণ করতে চায়। দ্রুত সেনাবাহিনী ও স্থানীয় কিছু মানুষ এসে তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করে।

তিনি বলেন, শ্রীমঙ্গল থানা পুলিশের সদস্যরা আত্মরক্ষার্থে সব অস্ত্র অস্ত্রাগারে রেখে থানা থেকে সরে যান। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অস্ত্রাগার থেকে সব অস্ত্র আমাদের হেফাজতে নেই। যা আজ ফিরিয়ে দেই।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১০

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১১

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১২

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৩

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৪

ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৮

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৯

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

২০
X