ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নামজারিতে অতিরিক্ত অর্থ আদায়, ভূমি অফিসে শিক্ষার্থীদের অবস্থান

অতিরিক্ত আদায়ের অভিযোগে ভূমি অফিসে শিক্ষার্থীদের অবস্থান। ছবি : কালবেলা
অতিরিক্ত আদায়ের অভিযোগে ভূমি অফিসে শিক্ষার্থীদের অবস্থান। ছবি : কালবেলা

ফরিদপুর সদর উপজেলার ভূমি অফিসে জমির নামজারিতে অতিরিক্ত অর্থ দাবি করার ঘটনায় শিক্ষার্থীরা ওই অফিসে গিয়ে অভিযুক্তকে ঘেরাও করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অভিযুক্তকে ছেড়ে দেন এবং জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে শহরের ঝিলটুলীর সদর ভূমি অফিস কার্যালয়ে এ ঘটনা ঘটে।

শহরের গোলালচামট মোল্লাবাড়ি সড়কের মো. সোহেল শেখের ছেলে রাতুল শেখ অভিযোগ করে বলেন, আমি পৈতৃক সম্পত্তির নামজারির জন্য ১৫ দিন আগে আবেদন করি। বারবার অফিসে গেলে বলা হয়, অফিসে স্যার নাই, পরে আসেন। তবে অফিসের সার্ভেয়ার রাইসুল ইসলামের পিয়ন সোহেল তাদের জানান, সরকার নির্ধারিত ফি ১১০০ টাকার জায়গায় ১৫০০ টাকা দিলে তিনি কাজ করে দিতে পারবেন।

তবে অতিরিক্ত টাকা দিতে রাজি হইনি। এ অবস্থায় মঙ্গলবার সকালে সদর উপজেলার আলিয়াবাদের লালখাঁর মোড়ের আঁখি বেগমসহ আমরা কয়েকজন অফিসে যাই। আমাদের সঙ্গে শিক্ষার্থীরা ছিল। এ সময় তারা সার্ভেয়ার রাইসুলকে মোবাইলে ডেকে আনেন। অতিরিক্ত টাকা দাবির বিষয়টি জানতে চান শিক্ষার্থীরা।

এ সময় প্রথমে তিনি আমাকে চিনেন না বললেও একপর্যায়ে রাইসুল দাবি করেন, অফিসে লোক কম থাকায় তাদের ব্যক্তিগতভাবে বেতন দিয়ে নানা কাজে লাগান। তবে ভুক্তভোগীদের অভিযোগ, অফিসে অনৈতিক দেনদরবারের জন্য এসব লোকদের দিয়ে কাজ করানো হয়।

ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা আবরার নাদিম ইতু বলেন, ছাত্রসমাজের জোর দাবি, সরকারি অফিস-আদালত থেকে সব অনিয়ম ও দুর্নীতির অবসান হোক। বিশেষ করে ফরিদপুরের ভূমি অফিসে দুর্নীতির অনেক অভিযোগ করে আসছিলেন ভুক্তভোগীরা। দুর্নীতিবাজ সরকারের পতনের পরে এখনো এসব অফিসে এই চক্র এ কাজ করে যাচ্ছে, ভাবতেই অবাক লাগে।

সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেন কালবেলাকে বলেন, এ ঘটনায় আমরা একটা লিখিত অভিযোগ পেয়ে জেলা প্রশাসক বরাবর পাঠানোর পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগটি শুনানি করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১০

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১১

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১২

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৩

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৪

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৫

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৬

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৭

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৮

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৯

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

২০
X