নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি মোহাম্মদ আলীসহ ১৪৩ জনের বিরুদ্ধে মামলা

বাঁ থেকে- মোহাম্মদ আলী, আয়েশা ফেরদাউস ও তাদের ছেলে আশীক আলী। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- মোহাম্মদ আলী, আয়েশা ফেরদাউস ও তাদের ছেলে আশীক আলী। ছবি : সংগৃহীত

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও তার স্ত্রী আয়েশা আলীসহ ১৪৩ জনের নামে মামলা হয়েছে। মামলায় মোহাম্মদ আলীর ছেলে ও ভাইসহ পরিবারের পাঁচজনকে আসামি করা হয়েছে।

হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের বাসিন্দা আবদুল করিম বাদী হয়ে মামলাটি করেন।

সাবেক সংসদ সদস্যের পরিবারের অন্য আসামিরা হলেন তার স্ত্রী সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস (৬২), ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন (৫৯), ছেলে উপজেলা চেয়ারম্যান আশিক আলী অমি (৩২) ও মাহতাব আলী অদ্রি (২৬)।

হাতিয়া থানার ওসি জিসান আহমেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আবদুল করিম নামে একজন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও তার স্ত্রী আয়েশা আলীসহ ১৪৩ জনের নামে মামলা হয়েছে। গত ১১ আগস্ট থেকে অন্য মামলায় মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদাউস ও ছেলে আশিক আলী অমিকে কারাগারে আছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট বিকেল ৪টায় হাসিনা সরকারের পতন ও নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি হাতিয়া উপজেলার চরকৈলাশ গ্রামের ওছখালী-সাগরিয়া সড়কের এমপির পোল এলাকায় পৌঁছালে মোহাম্মদ আলীর নির্দেশে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে বাদী আবদুল করিম, সোনাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাছির ও হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওসমান গণিসহ অনেকে আহত হন।

স্থানীয়রা জানান, সাবেক এমপি মোহাম্মদ আলী ও তার পরিবার অনেক গুম খুন ও দুর্নীতির সঙ্গে জড়িত। চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলন এবং সরকারি সি ট্র্যাক বন্ধ করে ৬০০ টাকায় স্পিডবোটে করে জনগণকে যাতায়াতে বাধ্য করতেন। এসব কারণেই হাতিয়ার মানুষ তার ওপরে ক্ষুব্ধ। হাতিয়ার মানুষ এমপি পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্তের দাবি জানাচ্ছে।

এর আগে রোববার (১১ আগস্ট) ভোরে হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চর কৈলাস এলাকার বাড়ি থেকে সাবেক এমপি মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদাউস ও ছেলে আশিক আলী অমিকে হেফাজতে নেয় নৌবাহিনী। পরে থানায় সোপর্দ করলে পুলিশ ৫৪ ধারায় তাদের আদালতে সোপর্দ করে। পরদিন বিকেলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন হাতিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X