কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ১১:০৬ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ
অবস্থান কর্মসূচি

বিএনপির কোন নেতা কোথায় থাকবেন

ছবি : বিএনপির জাতীয় স্থায়ীকমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান।
ছবি : বিএনপির জাতীয় স্থায়ীকমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমোদন না পেলেও ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ বেলা ১১টা থেকে পাঁচ ঘণ্টার ‘অবস্থান’ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় এই অবস্থান কর্মসূচি হবে। অবস্থান কর্মসূচি ঘিরে ইতোমধ্যে দলের কেন্দ্রীয় নেতাদের জায়গা ঠিক করে দিয়েছে দলটি।

শনিবার (২৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে বলা হয়েছে, রাজধানীর বিএনএস সেন্টার, উত্তরা-এর উলটো দিকে বিএনপি ঢাকা মহানগর উত্তরের ব্যানারে কর্মসূচি পালন করা হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

নয়াবাজার, পুরান ঢাকা, বিএনপি অফিস এলাকায় ঢাকা মহানগর দক্ষিণরে ব্যানারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ীকমিটির বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

এসএ খালেক বাসস্টেশন, গাবতলী এলাকায় বিএনপি ঢাকা মহানগর উত্তরের ব্যানারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আরও পড়ুন : ঢাকার প্রবেশপথে পুলিশের সতর্ক অবস্থান

রাজধানীতে প্রবেশের অন্যতম প্রবেশপথ দনিয়া কলেজসংলগ্ন, চিটাগং রোড় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ব্যানারে অবস্থান করবে দলটি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১০

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১১

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১২

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৩

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১৪

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৫

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৬

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৭

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৮

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

২০
X