লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে চাঁদা চাওয়ায় পদ হারালেন ছাত্রদল নেতা

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে চাঁদা চাওয়ার অভিযোগে আদনান হাবিব নামে এক ছাত্রদল নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি ওই উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, হাবিব উত্তর চরবংশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রবাসী জাকির হোসেন হোনারের স্ত্রী রেহানা বেগমের কাছ থেকে চাঁদা দাবি করেন। এ অভিযোগের ভিত্তিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় ও সদস্য সচিব আবদুল্লাহ আল রহমান রিফাতের নির্দেশে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ১৪ আগস্ট উপজেলা ছাত্রদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা শান্ত ইসলাম স্বাক্ষরিত নোটিশে ৩ কার্যদিবসের মধ্যে হাবিবকে জবাব দিতে বলা হয়। কিন্তু তিনি দেননি। এতে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়, দলের সিদ্ধান্ত মোতাবেক নির্দেশনা ভঙ্গ ও বিশৃঙ্খল কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় হাবিবকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

বক্তব্য জানতে অব্যহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা আদনান হাবিবের মোবাইলফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় বলেন, দলের নির্দেশনা ভঙ্গ ও বিশৃঙ্খল কার্যক্রমের অভিযোগ প্রমাণিত হওয়ায় হাবিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় নির্দেশনার বাইরে কোনো নেতাকর্মীর যাওয়ার সুযোগ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

দুই গোলে এগিয়ে বেলজিয়াম, চাপের মুখে নিউজিল্যান্ড

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫১ হাজারের বেশি, খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছেন স্বজনরা

২৭ জুন / আজকের নামাজের সময়সূচি

রূপকথার জন্ম দিল ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে, ফুটবল বিশ্বে তোলপাড়

শুরুতেই ইরানের জালে গোল দিয়ে এগিয়ে গেলো মিসর

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

মুসলেরার এক ভুলেই শেষ উরুগুয়ের বিশ্বজয়ের স্বপ্ন, গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন

১০

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী

১১

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

১৪

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৫

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

১৬

যুবলীগ নেতার ‘হাত কাটার’ প্রতিশোধ নিতে যুবককে হত্যা

১৭

২৭ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১৮

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

১৯

পাশাপাশি কবরে চিরঘুমে লক্ষ্মীপুরের মা-মেয়েরা

২০
X