মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মাটিরাঙ্গায় পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ

পাহাড় ধসে যান চলাচল বিচ্ছিন্ন। ছবি : কালবেলা
পাহাড় ধসে যান চলাচল বিচ্ছিন্ন। ছবি : কালবেলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গার আলুটিলা সাপমারা এলাকায় পাহাড় ধসে খাগড়াছড়ি থেকে ঢাকা-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় সড়কের দুপাশে আটকা পড়ে আছে বহু যানবাহন।

শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারার পুলিশ বক্সের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

আটকে পড়া যাত্রীরা জানান, সকালের দিকে সাপমারা এলাকায় পাহাড়ের মাটি ধসে রাস্তায় পড়ে যাওয়ার ফলে ২ ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের মাটি সরানোর কাজ করছে ফায়ার সার্ভিস।

তাছাড়া ক্রমাগত বৃষ্টির কারণে বিদ্যুতের খুঁটির ওপর গাছ ভেঙে পড়ার ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছে মাটিরাঙ্গা বিদ্যুৎ অফিস।

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. হারুন ও জিবক কান্তি বড়ুয়া জানান, রাত থেকে ক্রমাগত বৃষ্টির কারণে কয়েকটি বড় গাছ ভেঙে ও পাহাড় ধসে বিস্তৃত মাটি সড়কে পড়ে যায়। ফলে সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।

যান চলাচল স্বাভাবিক রাখতে মাটিরাঙ্গার ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করে যাচ্ছে। আশা করছি শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গড়মিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১০

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১১

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১২

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৩

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৪

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৫

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৬

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৭

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৮

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৯

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

২০
X