গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ইমনের পরিবারের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান : টুকু

গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ইমনের জানাজা পড়ায় তার ছোট ভাই হা‌ফেজ সুমন। ছবি : কালবেলা
গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ইমনের জানাজা পড়ায় তার ছোট ভাই হা‌ফেজ সুমন। ছবি : কালবেলা

টাঙ্গাইল মির্জাপুরের গোরাই এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. ইমন। গ্রা‌মের বা‌ড়িতে জানাজা শে‌ষে তা‌কে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে দাফন করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) রাত ৯টার দি‌কে টাঙ্গাইলের গোপালপুর উপ‌জেলার নলী‌নের নইমু‌দ্দিন উচ্চ বিদ‌্যালয় মা‌ঠে ইম‌নের জানাজা অনু‌ষ্ঠিত হয়।

জানাজায় উপ‌স্থিত ছি‌লেন কেন্দ্রীয় বিএন‌পির প্রচার সম্পাদক ও সা‌বেক যুবদল সভাপ‌তি সুলতান সালাউদ্দিন টুকু, জেলা প্রশাসক মো. কায়সারুল ইসলাম, জেলা পু‌লিশ সুপার গোলাম সবুর, অতি‌রি‌ক্ত পু‌লিশ সুপার শরফু‌দ্দিন, টাঙ্গাইল জেলা জামায়াতের সেক্রেটারি মো. হুমায়ুন কবির, ভূঞাপুর উপ‌জেলার বিএনপির সভাপ‌তি অ্যাড‌ভো‌কেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু প্রমুখ।

জানাজা শে‌ষে বিএন‌পির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ব‌লেন, নিহত ইমন অজূর্না ইউনিয়ন ছাত্রদ‌লের যুগ্ম সম্পাদক ছিল। সে দ্বিতীয় মু‌ক্তিযু‌দ্ধে শহীদ হ‌য়েছেন। তার প‌রিবা‌রের দা‌য়িত্ব বিএন‌পি নি‌বে। ইতোম‌ধ্যে দ‌লের ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমান ইম‌নের প‌রিবা‌রের দা‌য়িত্ব নি‌য়ে‌ছেন।

এর আগে গত ৫ আগস্ট সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা দেশত‌্যা‌গের পর বি‌কে‌লে টাঙ্গাইলের গোড়াই এলাকায় পু‌লিশের সঙ্গে সংঘ‌র্ষে গু‌লিবিদ্ধ হন ক‌লেজছাত্র ইমন। প‌রে তাকে স্থানীয় এক‌টি হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। এতে তার শা‌রীরিক অবস্থার অবন‌তি হ‌লে ঢাকা মেডি‌কেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় রোববার সকা‌লে মারা যান ইমন।

নিহত ইমন গোপালপু‌র উপ‌জেলার নলীন নইমু‌দ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ভূঞাপুরের অলোয়া মনিরুজ্জামান স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করে গোপালপুরের হেমনগর ডিগ্রি কলেজে ভর্তি হন। পরে নিজের পড়াশোনার খরচ ও সংসারের হাল ধরতে টাঙ্গাইলের এক চাচার বাসায় থেকে বিভিন্ন বাসা-বাড়িতে টিউশনি করাতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

১০

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১১

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১২

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৩

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৪

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৫

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৬

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৭

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৮

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

২০
X