রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে জন্মাষ্টমী উদযাপনে মঙ্গল শোভাযাত্রা

রাঙামাটিতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। ছবি : কালবেলা
রাঙামাটিতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। ছবি : কালবেলা

রাঙামাটিতে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০তম জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।

দিনটি উপলক্ষে সোমবার (২৬ আগস্ট) রাঙামাটিতে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

সকালে পৌরসভা প্রাঙ্গণে শ্রীমৎ গীতাপাঠ ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মঙ্গল শোভাযাত্রার সূচনা করেন শ্রীমৎ স্বামী সজলানন্দ গিরি মহারাজ, শ্রী নিতাই নুপুর দাশ ব্রহ্মচারী ও পুরোহিত রনধীর চক্রবর্তী।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন পিএসসি। সভায় অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোতাছের বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। রাঙামাটি জন্মাষ্টমী উদযাপন আয়োজন কমিটির আহ্বায়ক দেবু চক্রবর্তীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব মিশু দে।

এতে বিভিন্ন রাজনৈতিক দল সংহতি প্রকাশ করে ও সনাতন ধর্মীয় বিভিন্ন সংগঠন শুভেচ্ছা বক্তব্য দেন।

অনুষ্ঠান থেকে সনাতন সম্প্রদায়ের নেতারা জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানানো হয়।

আলোচনা সভা শেষে পৌরসভা প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন মন্দিরের প্রতিনিধিসহ বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১১

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১২

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৩

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৪

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৫

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৬

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৭

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৮

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৯

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

২০
X