শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০১:৪৬ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ফেনীতে ৩ হাজার পরিবারকে ত্রাণসামগ্রী দিলেন বিএনপি নেতা শিমুল বিশ্বাস

ফেনীতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী দিলেন বিএনপি নেতা শিমুল বিশ্বাস। ছবি : কালবেলা
ফেনীতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী দিলেন বিএনপি নেতা শিমুল বিশ্বাস। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শ্রমিক দলের পক্ষ থেকে ফেনীতে বন্যাকবলিত তিন হাজার পরিবারকে ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) রাতে ছাগলনাইয়ার রেজুমিয়াতে এই ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠান হয়। বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ সংসদীয় আসনে দলের সাংগঠনিক সমম্বয়ক রফিকুল আলম মজনুসহ স্থানীয় বিএনপি ও শ্রমিক দলসহ অন্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওই অনুষ্ঠানে ৬০০ পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়াও জেলার বন্যাকবলিত বিভিন্ন স্থানে বাকি ২৪০০ পরিবারে ত্রাণসামগ্রী বিতরণের জন্য জেলা শ্রমিক দলের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে শিমুল বিশ্বাস কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই হাজার বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১০

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১২

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৩

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৪

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১৫

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

১৬

আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী

১৭

বেইজিংয়ে বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

১৮

যবিপ্রবিতে ফলাফল প্রকাশে জটিলতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৯

গাছা থানার ওসি প্রত্যাহার

২০
X