লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৭:৩৮ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ

ভারতের পরিকল্পিত আগ্রাসন এই বন্যা : ইসলামী আন্দোলন

লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরসহ কয়েকটি জেলায় বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। এই বন্যা প্রতিবেশী রাষ্ট্র ভারতের পরিকল্পিত আগ্রাসন। বাংলাদেশের ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই ভারত পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসিয়ে দিয়েছে৷ এ অবস্থায় আন্তর্জাতিকভাবে মোকাবিলা করে ভারতকে সমুচিত জবাব দিতে হবে।

বুধবার (২৮ আগস্ট) দিনব্যাপী লক্ষ্মীপুর জেলার রায়পুর, রামগঞ্জ ও চন্দ্রগঞ্জ এলাকায় বন্যার্তদের মাঝে উপহার বিতরণকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী এসব কথা বলেন৷

রাত ১০টার দিকে দলটির জেলা কমিটির প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন নেতৃত্বে উপহার বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি লোকমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন ও ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।

দলের জেলা কমিটির প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান জানান, শনিবার (২৪ আগস্ট) থেকে জেলা কমিটির পক্ষ থেকে বন্যাকবলিত ৩ হাজার ২৫০ পরিবারকে উপহার হিসেবে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এ ছাড়া আমাদের উপজেলা কমিটি থেকে পৃথকভাবে বন্যার্তদের খাদ্য সহযোগিতা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১০

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১২

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৩

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৪

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৫

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৬

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৯

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

২০
X