চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে বন্যায় কৃষিতে ৯১ কোটি টাকার ক্ষতি

চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পানের বরজ। ছবি : কালবেলা
চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পানের বরজ। ছবি : কালবেলা

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা ও পার্শ্ববর্তী জেলা কুমিল্লা, নোয়াখালী ও লক্ষীপুরের বন্যার পানি ডাকাতিয়া নদী দিয়ে নেমে আসায় পানি বৃদ্ধিতে চাঁদপুরে কৃষিতে এখন পর্যন্ত প্রায় ৯১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) জেলা কৃষি কার্যালয়ের সবশেষ ১০ দিনের তথ্যে এই ক্ষয়ক্ষতি দেখা যায়।

কৃষি অধিদপ্তরের তথ্য মতে, এ সময় জেলায় আবাদি ফসলের মধ্যে ছিল আউশ আবাদ, রোপা আমন বীজতলা, আমন আবাদ, শাকসবজি, পান, আখ ও বোনা আমন। মূলত দীর্ঘ প্রায় ১০ দিনেরও বেশি সময় জলাবদ্ধতায় তলিয়ে থাকায় ইতোমধ্যে অনেক ফসলি জমির ক্ষতি হয়েছে। বিশেষ করে জেলার শাহরাস্তি, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও হাইমচরের কৃষি জমি একেবারেই তলিয়ে গেছে। এতে এই চার উপজেলায় ধান, পান শাকসবজিসহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সহজ হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, এবার চাঁদপুরে ১৪ হাজার ৬০০ কৃষকের আউশ ফসল চাষাবাদে প্রায় সাড়ে ২৭ কোটি টাকারও বেশি মূল্যের ৬ হাজার ১২১ টন আউশের ক্ষতি হয়েছে। রোপা আমনের বীজতলায় ১২ হাজার ৩২০ জন কৃষকের প্রায় সাড়ে ৪ কোটি টাকারও বেশি সমমূল্যের ৩০৮ হেক্টর জমিতে প্রাথমিক ক্ষতি হয়েছে।

আমন ধান চাষাবাদে ১০ হাজার ৭১০ জন কৃষকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা সমমূল্যের ৪ হাজার ১৪১ টন উৎপাদনে ক্ষতি হয়েছে। এ ছাড়াও জেলার শাকসবজিতে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৩৮১ হেক্টর জমির ফসল। ফসল উৎপাদনে ৭ হাজার ৬২০ জন কৃষকের প্রায় ২৩ কোটি টাকা সমমূল্যের ৭ হাজার ৬০৫ টন ক্ষতি হয়েছে।

জেলায় পান চাষাবাদের উৎপাদনে ১০৮ জন কৃষকের প্রায় ৪ কোটি টাকা সমমূল্যের ৬৩ টন ক্ষতি হয়েছে। জেলায় আখ উৎপাদনে প্রায় ১০০ কৃষকের প্রায় ১৩ কোটি টাকা সমমূল্যের ৭৮০ টন ক্ষতি হয়েছে। বোনা আমনে ১২৭ জন কৃষকের প্রায় ১৯ লাখ টাকা সমমূল্যের ৪৩ টন ক্ষতি হয়েছে।

চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাফায়াত আহম্মদ সিদ্দিকী বলেন, জলাবদ্ধতা ও বন্যায় কৃষিতে এটি প্রাথমিক হিসাব হলেও পানি কমার পর পূর্ণ হিসাবে ক্ষয়ক্ষতি আরও বৃদ্ধি পাবে। এখন ক্ষয়ক্ষতির হিসাবসহ ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করছি। যদি মন্ত্রণালয় বরাদ্দ দেয় তবে কৃষকদের প্রণোদনার আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১০

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১২

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

১৩

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১৫

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

১৬

‘আমরা সবাই মেসিকে মিস করব’

১৭

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

১৮

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১৯

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

২০
X