রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৮:০৮ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ
চিরকুট লিখে আত্মহত্যা

‘আমার মৃত্যুর জন্য প্রতারক চক্র দায়ী’

আলমগীর হোসেন। ছবি : সংগৃহীত
আলমগীর হোসেন। ছবি : সংগৃহীত

রাজশাহীর বাগমারা উপজেলার ভটখালী চন্দ্রপাড়া গ্রামে প্রতারক চক্রের ফাঁদে পড়ে টাকা হারিয়ে সর্বশান্ত হওয়ার ঘটনায় আলমগীর হোসেন (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (৩১ জুলাই) দুপুরে ওই যুবকের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এর আগে রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বাগমারা থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন : শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে কলেজছাত্রের আত্মহত্যা

আলমগীর হোসেন চন্দ্রপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।

জানা গেছে, পুলিশ নিহতের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করে। যেখানে লেখা ছিল , ‘আমার এই মৃত্যুর জন্য প্রতারক চক্র দায়ী।’

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ জুলাই) ওই গ্রামের দুবাই প্রবাসী আব্দুস সালাম আলমগীরের অ্যাকাউন্টে ৮২ হাজার টাকা পাঠান। এ ছাড়া ব্যবসায়িক সূত্রে তার ডিজিটাল লেনদেনের অ্যাকাউন্টে আরও অর্থ ছিল। পরে তিনি নিজের অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে গিয়ে দেখেন সেখানে আর কোনো টাকা নেই। এ ঘটনায় আলমগীর মানসিকভাবে ভেঙে পড়েন। অন্যের অর্থ হারিয়ে নিঃস্ব হয়ে ক্ষোভ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন : নিজ দোকানে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ

নিহতের ভাই আলতাফ হোসেন জানান, আমার ভাই একটি তাঁজাপ্রাণ দুনিয়া থেকে হারিয়ে গেল। আমরা এই শোক সহ্য করতে পারছি না। তিনি পুলিশ প্রশাসনের কাছে একটাই দাবি করেন, যে চক্রের প্রতারণার মাধ্যমে আমি ভাইকে হারালাম সেই প্রতারক চক্র যেন ধরা পড়ে। আইনের আওতায় এনে যেন শাস্তির ব্যবস্থা করা হয়। যাতে আর কোনো জীবন দিতে না হয়।

রাজশাহীর বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার লাশের ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে পাঠানো হয়। নিহতের চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জে দেশের প্রথম ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’

‘ম্যানার শিখিয়ে’ বহিষ্কার জাবির ১২ শিক্ষার্থী

দিনে মাত্র ৩০ মিনিট হাঁটলেই দেওয়া হবে পুরস্কার

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

প্যারাগুয়ে গোলরক্ষক হাত বাড়ালেও হ্যান্ডশেক করেননি এমবাপ্পে, তুমুল বিতর্ক

রোনালদোর চেয়েও এগিয়ে কেপ ভার্দের গোলরক্ষক

ভয়াবহ খরায় পুড়ছে ইউরোপ, ধানক্ষেত শুকিয়ে যাচ্ছে

গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে

ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের শঙ্কা: এরদোয়ান

মালয়েশিয়াগামী ফ্লাইটের ৭১ যাত্রী হঠাৎ বিমানবন্দর থেকে উধাও

১০

হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১

১১

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১২

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তি

১৩

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ব্রাজিল ম্যাচের আগে যা বললেন নরওয়ে কোচ

১৫

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

১৬

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

১৮

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

১৯

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

২০
X