হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ১২:৪৩ এএম
অনলাইন সংস্করণ

পদ্মায় গোসল করতে গিয়ে কিশোর নিখোঁজ, পরিবারের দাবি হত্যা

পদ্মায় গোসল করতে গিয়ে কিশোর নিখোঁজ, পরিবারের দাবি হত্যা

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মায় গোসলে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে। তবে নিখোঁজ কিশোরকে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি। নিখোঁজ মো. তুষার হোসেন মতিয়ার (১৭) সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের দুর্লভদী গ্রামের মোশাররফ হোসেন সানির ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে তুষার তার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে পদ্মা নদীতে গোসল করতে যায়। সবাই বাড়ি ফিরে এলেও তুষার ফিরে না আসায় বন্ধুদের কাছে তার কথা জিজ্ঞেস করলে একেকজন একেক কথা বলে। কেউ জানায়, তুষার আসছে রাস্তায়, আবার বলে তুষার কই জানি না।

তুষারের চাচা আজিজ খান জানান, তুষার নিখোঁজ হলো তার বন্ধুরা কাউকে জানাল না কেন? এতেই বোঝা যায়, তার বন্ধুরা তুষারকে মেরে পদ্মায় ফেলেছে।

তুষারের মা জানান, সন্ধ্যায় তুষারের প্যান্ট, গেঞ্জি ও বাটন মোবাইল ফোন সেট দিয়েছে। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তাদের কাছে। তাদের বিচার চাই, আমার ছেলেকে ফেরত চাই—বলেই কান্নায় ভেঙে পড়েন।

অভিযুক্ত বন্ধু অভির বাবা আশরাফ বলেন, আমরা খবর পেয়ে হরিরামপুরের ধূলশুড়া এলাকা থেকে দোহার পর্যন্ত পদ্মায় ট্রলার নিয়ে খোঁজাখুঁজি করেছি। আমার ছেলে অভি আর সালাউদ্দিন গোসল করে পদ্মা থেকে আগেই চলে আসছিল। বাকি চারজন পদ্মাপাড়েই ছিল। প্রথমে আমার ছেলে অস্বীকার করলেও বাকিরা একেকজন একেক কথা বলেছে। কেউ বলেছে গোসল করতে দেখেছে। তবে তাদের কারও কথাই স্পষ্ট নয়।

হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত কার্যক্রম চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১০

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১২

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৩

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৪

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৫

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৬

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৭

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৮

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৯

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

২০
X