সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

জমিসংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

কাঁঠালিয়া থানা, ঝালকাঠি। ছবি : কালবেলা
কাঁঠালিয়া থানা, ঝালকাঠি। ছবি : কালবেলা

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সুলতান খান নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় আহত হয়েছে আরও তিনজন।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুলতান খান (৭০) জাঙ্গালিয়া এলাকার মৃত ওয়াজেদ আলি খানের ছেলে। আহতরা হলেন আফজাল হোসেন খান, হেলাল খান, হেলেনা বেগম।

নিহতের ছেলের স্ত্রী রুমা বেগম বলেন, প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। আদালতে মামলাও চলমান আছে। শনিবার বেলা ১১টার দিকে প্রতিপক্ষ বাচ্চু, জাকির, ইলিয়াস, শহিদ, মনির, স্বপনসহ অনেকে মিলে জমিতে ফসল রোপণ করতে আসে। এ সময় তাদের বাধা দিলে আমার ওপর হামলা চালায় প্রতিপক্ষরা।

তিনি বলেন, আমাকে বাঁচাতে শ্বশুর সুলতান খান এগিয়ে আসলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এরপর স্থানীয়রা আমার শ্বশুরকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহেদ খান বলেন, সুলতান খানকে নিহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছে।

কাঁঠালিয়া থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X