সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দুই ভাগ্নেকে পিটিয়ে হত্যায় মামাসহ ৩ জনের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জের চৌহালীতে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের চৌহালীতে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের চৌহালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাগ্নেকে পিটিয়ে হত্যার দায়ে মামাসহ তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশে দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমান অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এ আদেশ দেন।

ফাঁসির আদেশপ্রাপ্তরা হলেন চৌহালী উপজেলার কোদালিয়া উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ মাস্টারের ছেলে শহিদুল ইসলাম সাচ্চা (৫০) ও নাছির উদ্দিন (৪০) এবং একই গ্রামের মৃত সমেশ আলীর ছেলে ইসরাফিল হোসেন (৬৫)। রায় ঘোষণার সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন।

ওই আদালতের স্টেনোগ্রাফার রাশিদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন। মামলার বরাত দিয়ে তিনি বলেন, চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের মিল্টন হোসেনের সঙ্গে তারই চাচাতো মামা শহিদুল ইসলাম সাচ্চারের জমি নিয়ে বিরোধ ছিল। একপর্যায়ে মিল্টনের জমিতে শহিদুল পানি সেচের ড্রেন তৈরি করার চেষ্টা করলে মিল্টনের বাবা আন্তাব আলী তাতে বাঁধা দেন।

এ সময় উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে ২০১৮ সালের ৭ ডিসেম্বর বিকেলে শহিদুল ইসলাম সাচ্চাসহ তাদের লোকজন লাঠিসোটা নিয়ে আন্তাবের বাড়িতে হামলা করে। একপর্যায়ে আন্তাব আলীর ছোট ছেলে কাউসার ও তার বড় ভাই মিল্টন হোসেনকে এলোপাতাড়ি মারধর করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ওইদিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে কাউছার ও মিল্টন মারা যায়।

পরের দিন নিহতদের মা হায়াতুন নেছা বাদী হয়ে চৌহালী থানায় একটি হত্যা মামলা করে। দীর্ঘ শুনানি শেষে আসামিদের উপস্থিতিতে আদালত সোমবার এ রায় ঘোষণা করে তাদের কারাগারে পাঠিয়েছেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১০

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১১

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১২

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৩

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৪

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৫

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৬

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৭

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৮

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৯

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

২০
X