জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ
তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য

মুরাদের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার মানহানি মামলা

ডা. মুরাদ হাসান। ছবি : কালবেলা
ডা. মুরাদ হাসান। ছবি : কালবেলা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তারেক কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। এতে কন্টেন্ট নির্মাতা মহি উদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছে। এ ঘটনায় দশ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিএনপি কর্মী রুমেল সরকার বাদী হয়ে জামালপুর আদালতে মামলাটি দায়ের করেন।

এরইমধ্যে জামালপুর জজ আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার মামলাটি আমলে নিয়ে সরিষাবাড়ী থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

মামলার বিবরণে বলা হয়, ২০২১ সালের ৫ ডিসেম্বর রাত ৮টায় বাদী অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে ডা. মুরাদ হাসান ও Pansiyana (পানসিয়ানা) নামক ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজের মালিক নাহিদ হেলালের একটি ভিডিও দেখতে পায়। যেখানে মুরাদ ও নাহিদকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং জাইমা রহমানের খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশে অশ্লীল-কুরুচিপূর্ণ কথা বলতে দেখা যায়।

এরকম অশালীন কুরুচিপূর্ণ মানহানিকর বক্তব্য দিয়ে আসামিরা জনগণের মনে ব্যাপক ঘৃণা ও উসকানি দিয়ে তাদের মানহানি ঘটিয়ে প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছে। আসামিরা জাইমা রহমান ও তারেক রহমানের মানহানির অসৎ উদ্দেশ্যে মিথ্যাচার, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় ১০ হাজার কোটি টাকার অধিক ক্ষতি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কর্মী হওয়ায় তার নেতা ও নেতার মেয়ের নামে মিথ্যা, বানোয়াট, অশ্লীল, সুনাম নষ্টকারী ও কুরুচিপূর্ণ বক্তব্য শুনে ব্যথিত, মর্মাহত ও সংক্ষুব্ধ হয়েছেন বলে মামলার আবেদনে বলা হয়েছে। মামলা আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তারের আদেশ চাওয়া হয়েছে।

একই দিনে একই আদালতে অপর এক হত্যা মামলায় মুরাদসহ ৯ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিএনপিপন্থি আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মুরাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। সরিষাবাড়ী থানার পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১০

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১১

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১২

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৩

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৪

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৫

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৭

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৮

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৯

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

২০
X