গজারিয়া( মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কবর খুঁড়তে গিয়ে মিলল নারীর রক্তাক্ত লাশ

কবরস্থানের পাশে অজুখানা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
কবরস্থানের পাশে অজুখানা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ১০টায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া-মুদারকান্দি কবরস্থানের ওজুখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আড়ালিয়া গ্রামের রুবেলের স্ত্রী নূর জাহান বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে মারা যান। সকালে তার কবর খুঁড়তে গিয়ে অজুখানায় অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, রাতে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে গেছে ধর্ষণকারীরা।

বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, সকালে স্থানীয়রা অজুখানায় মরদেহটি পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। এলাকার কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। নিহতের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, তাকে এখানে ডেকে এনে হত্যা করা হয়েছে।

গজারিয়া থানার ওসি মাহবুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনও ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। তবে হত্যার আগে ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

দ্রুত চাকরি পাওয়ার শক্তিশালী দোয়া ও আমল

যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য ও মিথ্যাচার চালানো হচ্ছে : মোনায়েম মুন্না 

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত জানাল জামায়াত 

এআই চিপ রপ্তানিতে রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

১০

হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

১১

হান্নান মাসউদের পথসভায় হামলা

১২

নির্বাচনী প্রচার নিয়ে ইসির কঠোর নির্দেশনা দিল ইসি

১৩

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৪

যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই হাতপাখায় ভোট দিন : চরমোনাই পীর

১৫

জামায়াতের ভাইরাল ‘নারী’ ইস্যুতে আপত্তিকর পোস্ট, লজ্জায় ডাকসু নেত্রী

১৬

বাড়ির গেটের সামনে ককটেল ও চিরকুট রেখে হুমকি

১৭

কুষ্টিয়ায় অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

শহীদ মামুনের বোনের মাটির ব্যাংক হাতে নিয়ে আবেগাপ্লুত মির্জা ফখরুল

১৯

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক, প্রশ্ন মাহদী আমিনের

২০
X