পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় হোটেল থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

তরুণীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। ছবি : কালবেলা
তরুণীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রের একটি আবাসিক হোটেল থেকে আফরোজা আক্তার রিতু নামের এক পর্যটক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে হোটেলের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়।

আফরোজা আক্তার রিতু (২০) যশোর সদর উপজেলার ধর্মতলা এলাকার এলাকার আমির হোসেনের মেয়ে। রিতু, তার ছোট বোন, স্বামী ইছা মীর ও তার এক বন্ধু কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন।

জানা গেছে, শুক্রবার বিকেলে আফরোজা আক্তারসহ চারজনের একটি দল কুয়াকাটায় বেড়াতে আসেন। সন্ধ্যায় তারা কুয়াকাটা সমুদ্রসৈকত লাগোয়া একটি হোটেল ভাড়া নেন। রাত পর্যন্ত তারা স্বাভাবিকভাবেই চলাফেরা করেন।

শনিবার দুপুরে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পুলিশ গিয়ে হোটেলটির যে কক্ষে ওই তরুণী অবস্থান করছিলেন, সেই কক্ষের দরজার সামনে গিয়ে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশ দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তরুণীর সঙ্গে আসা বোন, স্বামী ও বন্ধুকে আটক করা হয়েছে।

মহিপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই তরুণী যে কক্ষে ছিলেন, সেটির দরজা ভেতর থেকে আটকানো ছিল। বাহির থেকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। পরে দরজা ভেঙে ওই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?

ছবিতে কী দেখছেন, মাছ নাকি অন্য কিছু? উত্তরই বলে দেবে আপনার মস্তিষ্ক কেমন

দুবছর পর আংশিকভাবে খুলছে গাজার রাফাহ ক্রসিং

নারী নেত্রীদের ‘ঝাড়ু মিছিল’, যা বললেন সর্বমিত্র

বিএনপির বিরুদ্ধে আবোল তাবোল বক্তব্য দেওয়া হচ্ছে : তারেক রহমানের উপদেষ্টা

মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

এপস্টেইনের নথিতে সাংবাদিক জামাল খাসোগি হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস 

রাজকে নিয়ে যা বললেন পরী

১০

অসংক্রামক রোগ বাড়ছে, সচেতনতার তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের

১১

গ্যাস সরবরাহ বিঘ্নিতের কারণ জানাল তিতাস

১২

একটি দল হ্যাঁ ভোটের বিজয়ের কথা বলে না : জামায়াত আমির

১৩

নগদের ইতিহাসে একমাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

১৪

ভারতের তেল কেনা নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

১৫

প্রথম ১০ রোজার বিশেষ দোয়া

১৬

এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, বুঝবেন যেভাবে

১৭

জুলাই সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: আলী রীয়াজ

১৮

কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির

১৯

তপশিলের পর থেকে আটকদের তথ্য জানাল আইএসপিআর

২০
X