সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন গৃহবধূ শারমিন

সাটুরিয়া থানা। ছবি : সংগৃহীত
সাটুরিয়া থানা। ছবি : সংগৃহীত

দাম্পত্য কলহের জেরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গওলা গ্রামে তিনজনের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হেরে গেলেন গৃহবধূ শারমিন আক্তার (৩০) ও তার ভাই মো. রুবেল হোসেন (৩২)। এ ঘটনায় শারমিন আক্তারের অভিযুক্ত স্বামী হাসান আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা দুজন মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো।

উল্লেখ্য, গত শুক্রবার দাম্পত্য কলহের জেরে স্ত্রীসহ তিনজনের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন অভিযুক্ত হাসান আলী। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন- সাটুরিয়া উপজেলার গওলা গ্রামের মৃত আতোয়ার হোসেনের মেয়ে ও হাসান আলীর স্ত্রী শারমিন আক্তার (৩০), তার চাচি শিরিন আক্তার (৫৫) ও চাচাতো ভাই রুবেল হোসেন (৩২)।

অপর দিকে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা শারমিন আক্তার, শিরিন আক্তার ও রুবেল হোসেনকে উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে চিকিৎসাধীন অবস্থায় দুজন মৃত্যু বরণ করেন।

এ বিষয়ে সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই শামীম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

ছেলের হাতে প্রাণ গেল বাবার

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

১০

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১১

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

১২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

১৩

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

১৪

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

১৫

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

১৬

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

১৭

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

১৮

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

১৯

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’

২০
X