কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের টাওয়ার পদ্মায় বিলীন

জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের টাওয়ার পদ্মায় বিলীন। ছবি : কালবেলা
জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের টাওয়ার পদ্মায় বিলীন। ছবি : কালবেলা

জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের টাওয়ার এবার পদ্মার ভাঙনে বিলীন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে টাওয়ারটি নদীতে ভেঙে পড়ে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) ঈশ্বরদী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, ঝুঁকি বিবেচনায় সপ্তাহখানেক আগে থেকেই ওই সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

টাওয়ারটি পদ্মায় বিলীন হওয়ার পরও বিদ্যুৎ সঞ্চালনে কোনো অসুবিধা হচ্ছে না। তিনি বলেন, এর আগে ভেড়ামারা থেকে রাজবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ হতো। এখন ফরিদপুর থেকে রাজবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান কালবেলাকে জানান, জিও ও টিউব ব্যাগ ফেলেও টাওয়ারটি রক্ষা করা যায়নি। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মায় আরও ২৩ সেন্টিমিটার পানি বেড়েছে। মিরপুর উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন তীব্র হচ্ছে।

মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা কালবেলাকে বলেন, টাওয়ারটি ভেঙে পড়ার খবর শুনেছি। তবে এতে জাতীয় বিদ্যুৎ সঞ্চালনে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ভাঙন থেকে ফসলি মাঠ ও বাড়িঘর রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ১৩

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

রাজধানীতে আজ কোথায় কী

বিএনপির ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

গাজাজুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলা, নিহত ৩২

১০

২ ইউনিয়নবাসীর তুমুল সংঘর্ষ

১১

তিস্তার চরে তরমুজে স্বপ্ন বুনছেন চাষিরা

১২

টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই : জোনায়েদ সাকি

১৩

যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে আরও শক্তিশালী করছে

১৪

শুরু হলো বাঙালির আবেগের মাস ফেব্রুয়ারি

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

৫ আগস্টের আগের বাংলাদেশে কেউ ফিরতে চাই না : পুতুল

১৭

০১ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৮

শুভ মাঘী পূর্ণিমা আজ

১৯

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে আপত্তিকর পোস্ট, দলের বিবৃতি

২০
X