বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

নিহত স্কুলশিক্ষক মশিউর রহমান। ছবি : কালবেলা
নিহত স্কুলশিক্ষক মশিউর রহমান। ছবি : কালবেলা

বগুড়ায় ট্রাকচাপায় মশিউর রহমান নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরতলীর মাটিডালী বিমান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মশিউর রহমান (৫৮) বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পলিগাথি গ্রামের ওসমান সরদারের ছেলে। তিনি বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন বলেন, মশিউর রহমান বগুড়া শহরে বৃন্দাবনপাড়ায় বাসা ভাড়া নিয়ে বাস করতেন। সোমবার বিকেল সোয়া ৫টার দিকে তিনি মাটিডালী বিমান মোড়ে মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় রংপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মশিউর মারা যান।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহীম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহত শিক্ষকের লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাকে চাপা দেওয়া ট্রাকটি শনাক্ত করা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১০

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১১

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১২

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৩

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৪

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৫

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৬

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

১৭

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১৮

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১৯

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

২০
X