কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

টেকসই বেড়িবাঁধের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধের দাবিতে সোমবার টিয়াখালী নদী পাড়ে মানববন্ধন। ছবি : কালবেলা
পটুয়াখালীর কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধের দাবিতে সোমবার টিয়াখালী নদী পাড়ে মানববন্ধন। ছবি : কালবেলা

পটুয়াখালীর কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধের দাবিতে টিয়াখালী নদী পাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং এলাকাবাসী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে টেকসই বেড়িবাঁধ না থাকায়, জোয়ার ভাটায় প্লাবিত প্রায় ২৫০ পরিবার এবং চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে শত শত একর কৃষি জমি। তাই টেকসই বেড়িবাঁধের দাবি ক্ষতিগ্রস্ত পরিবার এবং এলাকাবাসীর।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মোল্লা, মো. শাহীন মোল্লা, মো. সোহেল মোল্লা, ভুক্তভোগী কৃষক মো. মোশারফ হাওলাদার, বেল্লাল হোসেন, মোসা. হালিমা আয়শা ও মেহেদী হাসান।

বক্তারা বলেন, ‘জোয়ার-ভাটায় আমাদের এলাকার প্রায় ২৫০ পরিবারের ঘরবাড়ি পানিতে ডুবে যায়। বাচ্চারা স্কুলে যেতে পারে না। রান্নাঘরে পানি উঠায় আমরা রান্না করতে পারি না। বিগত দিনে ঘূর্ণিঝড় রেমালের সময় চার দিন পর্যন্ত আমাদের বাড়িঘর পানিতে তলিয়ে ছিল। জোয়ার-ভাটায় কৃষি জমি তলিয়ে যাওয়ার কারণে বছরে একবার চাষাবাদ করতেও আমাদের কষ্ট হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্য সোহেল মোল্লা বলেন, আমাদের এখানকার প্রায় ২০০ একর জমি তলিয়ে থাকে। তিন ফসলি এই জমি অথচ আমরা এক ফসলও চাষাবাদ করতে পারি না। আমরা অনেক কষ্টের মাঝে আছি। আমাদের এখানে একটা টেকসই বেড়িবাঁধ খুবই প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১০

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

১১

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১২

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১৩

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

১৪

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

১৫

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

১৭

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

১৮

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

১৯

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

২০
X