কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন দুই অতিথি

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রা পরিবারে নতুন দুই নবজাতক। ছবি : কালবেলা
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রা পরিবারে নতুন দুই নবজাতক। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রা পরিবারে নতুন দুই নবজাতকের জন্ম হয়েছে। গত রবি ও মঙ্গলবার সকালে জেব্রা পালের সঙ্গে নতুন দুই শাবককে দেখতে পাওয়া যায়। শাবকদের অন্য হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচাতে বিশেষ নজরে রাখা হয়েছে।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, গত রবি (২২ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেব্রা পালের সঙ্গে নতুন শাবককে দেখতে পাওয়া যায়। বর্তমানে নতুন শাবকদের অন্য হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে বাঁচাতে বিশেষ নজরে রাখা হয়েছে। বর্তমানে সাফারি পার্কে মোট জেব্রার সংখ্যা ২৮টি। এর মধ্যে ১৪টি পুরুষ ও ১৪টি মাদী। নতুন জন্ম নেওয়া শাবকসহ পার্কে জেব্রার সংখ্যা ৩০টি।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান জানান, জেব্রা ইকুইডর পরিবারের আফ্রিকান ক্ষুরযুক্ত চতুষ্পদ স্তন্যপায়ী প্রাণী। যারা তাদের স্বতন্ত্র-কালো ডোরার জন্য বিশেষভাবে পরিচিত। পার্কের একই বেষ্টনীতে জেব্রার সঙ্গে জিরাফ, চিত্রা ও মায়া হরিণসহ আরও কিছু প্রাণী বসবাস করে।

আনিসুর রহমান আরও জানান, জেব্রা শাবক ৭ থেকে ৮ মাস মায়ের দুধ পান করে। এরা পাল ধরে ঘুরে বেড়ায়। নতুন সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে পালের অন্য সদস্যরাও। একটি নারী জেব্রা ১২ থেকে ১৩ মাস গর্ভকাল পার করে। প্রকৃতিতে ২০ বছর বাঁচলেও আবদ্ধ জোনে ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড রয়েছে।

পার্ক সূত্র জানায়, ২০১৩ সালে পার্ক প্রতিষ্ঠার পর একটি প্রাণী বিপণন প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা থেকে কয়েক দফায় বেশ কিছু জেব্রা সাফারি পার্কে আনা হয়। জেব্রাগুলো পার্কের ‘আফ্রিকান সাফারি’ অংশে ঝোপঝাড় ও তৃণভূমির সমন্বয়ে বিশাল এলাকাজুড়ে বিচরণ করে। পার্কে জেব্রার সঙ্গে ওয়াইল্ডবিস্ট, জিরাফ, গ্যাজেল, কমন ইল্যান্ড, চিত্রা ও মায়া হরিণসহ আরও বেশ কিছু প্রাণী বসবাস করে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১০

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৩

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৪

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৫

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৬

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৭

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৮

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৯

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

২০
X