কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ৫৩০ বস্তা পলিথিন জব্দ

কক্সবাজারে ৫৩০ বস্তা পলিথিন জব্দ। ছবি : কালবেলা
কক্সবাজারে ৫৩০ বস্তা পলিথিন জব্দ। ছবি : কালবেলা

কক্সবাজারের শহরের টেকপাড়া মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫৩০ বস্তা পলিথিন জব্দ করেছে র‍্যাব-১৫। এ সময় পলিথিন মজুত রাখার অপরাধে এইচ জে এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (২৫ সেপ্টম্বর) সকাল সাড়ে এগারোটায় র‍্যাবের-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবুল কালাম চৌধুরীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এইচ জে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. কামরুল হাসান (৩০) কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ড তারাবনিয়ারছড়া এলাকার বাসিন্দা নুরুল আলমের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কক্সবাজার শহরে বিভিন্ন স্থানে পরিবেশ আইন পরিপন্থি পলিথিনের অবৈধ কারখানা ও গোডাউন রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমান ১০টার দিকে র‌্যাব-১৫ এর একটি চৌকস দল কক্সবাজার শহরের টেকপাড়া মাঝিরঘাট এলাকায় এইচ জে এন্টারপ্রাইজের গুদামে অভিযান পরিচালনা করে। এ সময় গুদামে অবৈধভাবে মজুদ রাখা ৫৩০ বস্তা পলিথিন জব্দ করা হয়। পরে ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা ৬ক অনুযায়ী পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী উৎপাদন, বিক্রয়ের অপরাধ প্রতিষ্টানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‍্যাবের এ কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১০

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১১

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৩

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৪

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৫

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৬

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৭

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৮

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৯

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

২০
X