কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান। ছবি : কালবেলা
কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান। ছবি : কালবেলা

কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমানের (৪৫) ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মজিবর একই ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যানও।

স্থানীয় সূত্র জানায়, মজিবর রহমান মজিদ বুধবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তার মাছের খামারে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার পথ আটকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক খোকসা উপজেলা আওয়ামী লীগের এক নেতা জানান, স্থানীয় যুবদল নেতা শামীম কাজী ও শমসেরের সঙ্গে মজিবর রহমান মজিদের বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বিরোধ পক্ষের নেতাদের নেতৃত্বে ফজলু মন্ডল, রাফাত, সাবুসহ কয়েকজন এ হামলার চালিয়েছে। আওয়ামী লীগ নেতা মজিদের স্ত্রী আফরোজা জানান, তার স্বামী মজিবর রহমান মজিদ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সরকার পরিবর্তনের পর তার ওপর হামলার পরিকল্পনা নেয় স্থানীয় যুবদলের কিছু নেতাকর্মী। তারই জের ধরে যুবদল নেতা শামীম কাজী ও শমসেরের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে খোকসা থানার ওসি আননুর যায়েদ বলেন, খোকসা জানিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান মজিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাকে কুপিয়ে জখম করা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি নিশ্চিত হতে পারিনি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১০

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১১

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১২

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৩

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৪

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৫

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৬

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৭

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৮

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৯

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

২০
X