বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পানির সংকটে বরিশাল জেনারেল হাসপাতাল

বরিশাল জেনারেল হাসপাতাল। ছবি : কালবেলা
বরিশাল জেনারেল হাসপাতাল। ছবি : কালবেলা

তীব্র পানির সংকটে পড়েছে ১০০ শয্যার বরিশাল জেনারেল হাসপাতাল। গত চার দিন হাসপাতালে পানি না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন, চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে একই চিত্র দেখা গেছে। বিকল্প ব্যবস্থায় অল্প পরিমাণে পানির ব্যবস্থা করা গেলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম এবং অস্থায়ী বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পানির লাইনে বালু চলে আসায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত সংকট নিরসনের চেষ্টা চলছে।

সরেজমিনে দেখা যায়, আশপাশের মসজিদ ও বাসাবাড়ি থেকে বোতলে বা বালতিতে করে পানি নিয়ে আসছেন রোগীর স্বজনরা। অনেকের দাবি, পানি না থাকায় রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন।

হাসপাতালের পানি সরবরাহ বিভাগের কর্মী মো. মেহেদী বলেন, ‘সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে গভীর নলকূপ থেকে বালু চলে আসায় মোটরের সংযোগটি অকার্যকর হয়ে পড়েছে। এখন আরেকটি লাইন দিয়ে অস্থায়ীভাবে পানি সরবরাহের চেষ্টা চলছে। আগের লাইনটি পুরোনো হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক রোগী শাওন বলেন, ‘টয়লেটে যাওয়ারও পানি নেই হাসপাতালে। প্রতিটি কাজের জন্য বাইরে থেকে স্বজনদের পানি আনতে হচ্ছে।’

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ১২০ জন রোগী ভর্তি আছেন। পানি সংকটের কারণে হাসপাতাল কমপ্লেক্সের বাসিন্দারা বাইরে থেকে পানি এনে দৈনন্দিন কাজ চালাচ্ছেন।

জানতে চাইলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, পানি সংকট সমাধানে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আরেকটি গভীর নলকূপ বসানোর আবেদন করা হয়েছে। এ ছাড়া অস্থায়ীভাবে অন্য একটি পানির সংযোগ থেকে পানি সরবরাহ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১০

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১১

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১২

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৩

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৪

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৫

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৬

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৭

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৮

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

২০
X