শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ডিসির গাড়ির ধাক্কায় শিশু নিহত

দুর্ঘটনার পর কক্সবাজারের জেলা প্রশাসকের ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি : কালবেলা
দুর্ঘটনার পর কক্সবাজারের জেলা প্রশাসকের ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি : কালবেলা

কক্সবাজারের জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুর মা রুবিনা আক্তার (৩২)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্যারঘোনা সাদেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ তানজিম (২)। সে মিঠাছড়ি ইউনিয়নের সাদের পাড়ার মোহাম্মদ শাহীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন নিজে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক প্রশাসনিক কাজে গাড়ি যোগে উখিয়া যাচ্ছিলেন। তাদের বহনকারী গাড়িটি রামুর কাইম্যারঘোনা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে পথচারী মা ও সন্তানের উপর গিয়ে পড়ে। এ ঘটনায় মা-ছেলে দুজনই আহত হন। পরে লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন কালবেলাকে বলেন, দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি আমাদের বহনকারী গাড়িটির ডান পাশে ছিল। কিন্তু মোটর সাইকেলটি আচমকা বেপরোয়া গতিতে বামে এসে আমাদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে অপ্রীতিকর এ ঘটনাটি ঘটেছে।

আহত ও নিহত হওয়ায় চিকিৎসা ও সার্বিক সহায়তাসহ প্রশাসন এ পরিবারটির পাশে থাকবে বলে জানান এ কর্মকর্তা।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. আশিকুর রহমান কালবেলাকে জানান, দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়। তার মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ডা. আশিকুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১০

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১১

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১২

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৩

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৪

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৫

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৬

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৭

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৮

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৯

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

২০
X