মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

একটি গাড়ি দিল ধাক্কা, অপর গাড়ি নিল নাহিদের প্রাণ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নাহিদ হোসেন শাওন। ছবি : সংগৃহীত
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নাহিদ হোসেন শাওন। ছবি : সংগৃহীত

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নাহিদ হোসেন শাওন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৪ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনা কমছে না ১৬ কারণে

এ সময় নাহিদের বন্ধু মোটরসাইকেলচালক ইকবাল হোসেন (২৪) আহত হন।

নাহিদ উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডোমখালী এলাকার বক্তা মিঝি বাড়ির মৃত আইয়ুব আলম মেম্বারের ছেলে।

সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিটু বলেন, নাহিদ ঢাকায় এসি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার ছুটিতে তার বন্ধু ইকবালের মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন তিনি। পথিমধ্যে মহাসড়কের মিরসরাইয়ের বাদামতলী এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে তিনি পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি গাড়ি এসে তাকে চাপা দিলে আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় নাহিদ হোসেন শাওন ও তার বন্ধু ইকবাল হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। এ সময় চিকিৎসক নাহিদ হোসেন শাওনকে মৃত ঘোষণা করেন এবং তার বন্ধু ইকবাল হোসেনকে ভর্তি করা হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, ‘সড়ক দুর্ঘটনার বিষয়ে আমি অবগত নই। খোঁজ নিয়ে দেখছি।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

আর্জেন্টিনার বিজয়ে ওমর সানী-জয়ের ‘চাবুক যুদ্ধ’

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান

যেভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা

জুলাই শহীদদের আত্মত্যাগ মনে করিয়ে দেয় ক্ষমতার মালিক জনগণ: রাষ্ট্রপতি

জুলাই শহিদদের আত্মত্যাগ মনে করিয়ে দেয় ক্ষমতার মালিক জনগণ: রাষ্ট্রপতি

হারের বেদনার মাঝেও মেসির বন্দনা, যা বললেন হ্যারি কেইন

গভীর সাগরে যেতে জেলেদের নিষেধ

২৬ কার্যদিবসে বাজেট অধিবেশন শেষ, ১০ বিল পাস

১০

ফটিকছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

১১

৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা

১২

শৈশব থেকেই এমন এক গোলের স্বপ্ন দেখতাম: লাউতারো মার্তিনেস

১৩

আবহাওয়া অধিদপ্তরের ৫ নষ্ট রাডারের একটি সচল হলো কেবল

১৪

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

১৫

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, বহু নিহতের শঙ্কা

১৬

পাবনার সড়কে ঝরলো ২ প্রাণ, আহত ৪

১৭

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

১৮

৮৬ থেকে ২৬ / ম্যারাডোনা-মেসি এক সুতোয় গাঁথা

১৯

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের

২০
X