কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১১:২০ এএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে শান্তিপূর্ণভাবে চলছে পোশাক কারখানার উৎপাদন

পোশাক কারখানায় প্রবেশ করছেন শ্রমিকরা। ছবি : কালবেলা
পোশাক কারখানায় প্রবেশ করছেন শ্রমিকরা। ছবি : কালবেলা

গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে চলছে পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম। শুধু ৮টি কারখানা বিভিন্ন কারণে বন্ধ রেখেছেন মালিকপক্ষ।

শনিবার (৫ অক্টোবর) সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে দলে দলে শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগদান করেছেন। কারখানা নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিল্প-অধ্যুষিত গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকার কারখানাগুলোতে চলছে উৎপাদন কার্যক্রম। সকাল ৮টার আগেই নারী-পুরুষ শ্রমিকরা দলে দলে তাদের কাজে যোগ দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় শিল্প এলাকায় কাজ করছে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ছাড়া কারখানার নিজস্ব নিরাপত্তা কর্মীরা মূল ফটকে অবস্থান নিয়ে কাজ করছেন। শ্রমিকরা তাদের নিজেদের আইডি কার্ড প্রদর্শন করে কারখানায় প্রবেশ করছেন। এখনো কোনো অপ্রীতিকর ঘটনা বা শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।

এ ছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও ৩০ ভাগ কারখানা খোলা রেখেছিলেন মালিকরা। বকেয়া বেতন পরিশোধ, বেতন ভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে বেশ কিছুদিন ধরে শ্রমিক আন্দোলনের কারণে বিভিন্ন কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। এ কারণে ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিলেও কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রমিকদের লাগাতার আন্দোলন, ভাঙচুর, অগ্নিসংযোগ, মহাসড়ক অবরোধের মতো নানা কর্মসূচির কারণে পোশাকশিল্প বড় ক্ষতির মুখোমুখি হয়েছে। বর্তমানে পোশাকশিল্পে স্বাভাবিকতা ফিরে আসছে। শুক্রবার ৩০ শতাংশ কারখানা খোলা ছিল।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান বলেন, গাজীপুরে দুই হাজারের বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানার মধ্যে শনিবার ৮টি কারখানা বিভিন্ন কারণে বন্ধ রেখেছেন মালিকপক্ষ। তবে অন্য সব কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকরা। কোনো অপ্রীতিকর ঘটনা বা শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X