ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে কাস্টমস কর্মকর্তা ও প্রকৌশলীর বাড়িতে ডাকাতি

ঘর তছনছ করে ডাকাতদল। ছবি : কালবেলা
ঘর তছনছ করে ডাকাতদল। ছবি : কালবেলা

ঝালকাঠির রাজাপুর অস্ত্রের মুখে জিম্মি করে খুলনার কাস্টমস কর্মকর্তা আবুল বাসার বাদল ও গণপূর্ত মন্ত্রণালয়ের এসডি প্রকৌশলী মাসুম বিল্লাহর গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের উত্তর কাঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ডাকাতদল ১৩ ভরি সোনার গহনা ও ৭ লাখ ৫৭ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোনসহ মালপত্র লুটে নেয়। ডাকাতের পিটুনীতে ঘরে থাকা খুলনার কাস্টমস কর্মকর্তা আবুল বাসার বাদল ও তার ভাই মামুন ডাকুয়া আহত হন। আহতরা ওই এলাকার ইউনুস আলী ডাকুয়ার ছেলে।

আহত মামুন ডাকুয়া ও তার মামা ফরিদ তালুকদার জানান, গভীর রাত আড়াইটার দিকে দ্বিতল় ভবনের সামনের ড্রইং রুমে জানালার গ্রিল কেটে শর্টগান ও দেশিও অস্ত্র নিয়ে ৮ থেকে ১০ জন মুখোশধারী ডাকাত দল ভবনের ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে ভবনে থাকা ৭ জনের সবাইকে জিম্মি করে তাদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে সবাইকে এক রুমের মধ্যে আটকে রেখে মারধর করে। ভবনে ঘণ্টাব্যাপী লুটপাট চালিয়ে সবকিছু তছনছ করে ১৩ ভরি সোনার গহনা ও ৭ লাখ ৫৭ হাজার টাকা এবং ৪টি মোবাইল ফোনসহ মালপত্র লুটে নেয়।

রাজাপুর থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

১০

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

১১

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

১৩

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

১৪

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

১৫

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

১৬

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

১৭

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

১৮

কমলো হার্টের রিংয়ের দাম

১৯

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

২০
X