চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০২:৪৯ এএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

আলমডাঙ্গায় ভেজাল রোধে ভোক্তা অধিকারের অভিযান। ছবি : কালবেলা
আলমডাঙ্গায় ভেজাল রোধে ভোক্তা অধিকারের অভিযান। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। এতে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৬ অক্টোবর) বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ তদারকি কার্যক্রম চলে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, আড়ত, সার ডিলার, চাল, ভূষি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারক অভিযান করা হয়।

এ সময় মেসার্স উত্তরা ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এর মধ্যে গ্যাসের মূল্যতালিকা প্রদর্শন না করা, দাম বেশি রাখা, বিভিন্ন কোম্পানির গোখাদ্যের প্যাকেট খুলে ভেজাল মিশ্রিত করা, মেয়াদোত্তীর্ণ নষ্ট ভূষি রোদে শুকিয়ে ফের প্যাকেট করে বিক্রি করা, মেয়াদ ও মূল্যবিহীন পণ্য বিক্রি করা অন্যতম। এসব অপরাধে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শ্রী সুশীল কুমার বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪০ ও ৪৫ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সবজি বাজার, মুদি দোকান, আলু পেঁয়াজের আড়ৎসহ আরও কিছু প্রতিষ্ঠানে তদারক করা হয়। সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য কেনাবেচা, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়।

তদারক অভিযানে সহযোগিতা করেন আলমডাঙ্গা পৌর সেনেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও আলমডাঙ্গা থানা পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১০

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১১

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১২

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৩

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৪

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৫

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৬

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৭

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৮

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

২০
X