টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল চালক উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীর বাসিন্দা গ্রামের দেলোয়ারের ছেলে জাকির (২৮) ও মোটরসাইকেল আরোহী একই গ্রামের আরফান আলীর ছেলে আসাদুজ্জামান (২০)।

শনিবার (৫ আগস্ট) দুপুর ১২টায় কালিহাতী-বল্লা রোডের কামার্থী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালিহাতী-বল্লা রোডের চারান এলাকা থেকে মোটরসাইকেলটি কালিহাতী বাসস্ট্যান্ডের দিকে আসছিল এবং প্রাইভেট কারটি কালিহাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে চারানের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালিহাতী পৌরসভার কামার্থী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের নিচে পড়ে মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী আসাদুজ্জামান গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে টাঙ্গাইল থেকে ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যান।

আরও পড়ুন: গ্রেপ্তার আতংকে পুরুষশূন্য গ্রাম

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, এ ঘটনায় মোটরসাইকেল ও প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১১

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১২

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৫

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৬

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৭

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৮

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৯

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

২০
X