নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০৩:০৪ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট, যাত্রী দুর্ভোগ চরমে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটের একটি চিত্র। ছবি : কালবেলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটের একটি চিত্র। ছবি : কালবেলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের ধীরগতি ও খানাখন্দকের কারণে দীর্ঘ ১০ কিলোমিটার অংশজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের চাপ বেড়ে যানজটের তীব্রতা বেড়েছে। এতে যাত্রী-চালকরা চরম দুর্ভোগে পড়েছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে এই যানজট দেখা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর থেকে থেমে থেমে বৃষ্টি ও মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় খানাখন্দকের ফলে যানজটের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিনের ছুটিকে কেন্দ্র করে যাত্রীর চাপ বেড়েছে। এতে প্রায় ১০ কিলোমিটার অংশজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

যানজটের মধ্যে একতা পরিবহনের বাসে বসে ভোগান্তিতে পড়েছেন যাত্রী আবির মিয়া। তিনি বলেন, আধা ঘণ্টায় একটুও গাড়ির চাকা ঘুরেনি। গন্তব্যস্থলে কখন গিয়ে পৌঁছবো বুঝতে পারছি না। ফলে যানজটে বসে তীব্র ভোগান্তিতে পড়েছি।

বন্ধু পরিবহনের বাসচালক আমির হোসেন বলেন, ‘সকাল থেকে যানজট দেখছি। গাড়ি খুব ধীরগতিতে চলাচল করছে। যানজট ঠেলে নারায়ণগঞ্জ পৌঁছতে অনেক সময় লেগে যায়। অনেক যাত্রী বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে হেঁটে চলে গেছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় খানাখন্দের কারণে মূলত যানজটের সৃষ্টি হয়েছে। তার ওপরে ভোর থেকে কয়েক দফায় বৃষ্টি হয়েছে। এ ছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রী চাপ বেড়েছে। এসব কারণে মাহসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তবে আমরা কাজ করছি।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১০

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১১

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১২

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৩

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৪

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৫

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১৬

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১৭

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১৮

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৯

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

২০
X