সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার সীমান্তে আটক ৪

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে চার বাংলাদেশি আটক। ছবি : কালবেলা
অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে চার বাংলাদেশি আটক। ছবি : কালবেলা

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক হওয়াদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। যাদের আটক করা হয়েছে তারা হলেন বরিশাল জেলা কোতোয়ালি থানার চরগোপালপুর গ্রামের হানিফ মুন্সির ছেলে সাইফুল মুন্সি (৩৫) ও তার স্ত্রী আঁখি আক্তার (২৭), নেত্রকোনা জেলার সদর থানার সর্বদিঘিয়া গ্রামের আবুল মিয়ার কন্যা লাকী আক্তার (২৫) এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার জীবননগর গ্রামের মোহাম্মদ বকুলের কন্যা পাপিয়া খাতুন (২৪)।

বিজিবি ৩৩ ব্যাটেলিয়ন অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশিকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির সুবেদার নাসির উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে চার বাংলাদেশিকে আটক করা হয়। তবে অভিযানের বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে মানব পাচারকারীরা দৌড়ে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করা যায়নি। পরে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। তিনি জানান, আটক হওয়া বাংলাদেশি নাগরিকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় সোপর্দ এবং মানবপাচারী চক্রের ৫ জনকে পলাতক আসামি করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X