সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে আলোচিত গণধর্ষণ মামলার আসামি মো. ডলার তালুকদার গ্রেপ্তার। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে আলোচিত গণধর্ষণ মামলার আসামি মো. ডলার তালুকদার গ্রেপ্তার। ছবি : কালবেলা

সিরাজগঞ্জে আলোচিত গণধর্ষণ মামলার আসামি মো. ডলার তালুকদারকে (৩৭) গ্রেপ্তার করেছেন র‌্যাব-১২-এর সদস্যরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) জেলার রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের সরাইল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডলার তালুকদার সিরাজগঞ্জ সদর উপজেলার ডুমুর ইছা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, নির্যাতিত নারী একটি মুরগির খামারে কর্মরত ছিলেন। গত ১ অক্টোবর সন্ধ্যায় মালিকের শ্বশুরবাড়িতে ডিম পৌঁছে দেওয়ার জন্য তিনি অপরিচিত একটি অটোভ্যান রিজার্ভ করে রওনা দেন। ভ্যানটি ডুমুর ইছা হাটখোলা এলাকায় পৌঁছার আগেই সেটি থামিয়ে কয়েকজন দুর্বৃত্ত জোরপূর্বক উঠে বসে। কিছুদূর গিয়ে তারা ভ্যানটি থামিয়ে ভুক্তভোগী নারীকে জোরপূর্বক নামিয়ে ইউক্যালিপটাস গাছের বাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে গণধর্ষণ করা হয়। পরে গৃহবধূকে একটি অপরিচিত অটোরিকশায় তুলে দেওয়া হয়।

একপর্যায়ে মুরগির খামারে পৌঁছে বিষয়টি ফার্মের মালিককে জানানো হলে গৃহবধূকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে রিকশাযোগে মুরগির খামারে গিয়ে তার মালিককে ঘটনাটি বলার পর মালিক তাকে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় নিজেই বাদী হয়ে গত ৫ অক্টোবর সদর থানায় গণধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২ এর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা শাখার সহযোগিতায় বৃহস্পতিবার রাতে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি ডলার তালুকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাজ থেকে একটি মোবাইল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

১০

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

১১

এসআইয়ের বিরুদ্ধে মামলা করায় বাদীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

১২

ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ

১৩

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

১৪

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু 

১৫

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

১৬

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব বিশ্বাস না করার আহ্বান

১৭

‘আমি বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান’  / ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনার প্রেসিডেন্টের

১৮

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি পচা গরুর মাংস জব্দ

১৯

যুব মহিলা লীগের জেলা সভাপতি গ্রেপ্তার

২০
X