রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

বনের গাছ কেটে বিক্রি করলেন আওয়ামী লীগ নেতা

অভিযুক্ত আ.লীগ নেতা আব্দুল আজিজ (বাঁয়ে) ও বনের গাছ কেটে উজাড়ের দৃশ্য। ছবি : কালবেলা
অভিযুক্ত আ.লীগ নেতা আব্দুল আজিজ (বাঁয়ে) ও বনের গাছ কেটে উজাড়ের দৃশ্য। ছবি : কালবেলা

রংপুরের বদরগঞ্জে সামাজিক বন বিভাগের গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। গাছ কাটার প্রতিবাদ করতে গেলে স্থানীয়দের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে তাদেরকে হুমকি দেন অভিযুক্ত ওই নেতা।

অভিযুক্ত আব্দুল আজিজ লোহানীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য। তবে অভিযোগ আছে, এর আগেও তার বিরুদ্ধে বনের গাছ কাটার বিষয়টি সামনে এলেও কোনো ধরনের ব্যবস্থা নেয়নি বন বিভাগ।

জানা যায়, বুধবার (৯ অক্টোবর) রাতে বন বিভাগের বিভিন্ন বাগান থেকে বিপুল পরিমাণ গাছ কেটে নিয়ে যান তিনি। পরে স্থানীয় এক ব্যবসায়ীর কাছে সেগুলো বিক্রি করেন। এ কথা স্বীকার করেছেন ওই ব্যবসায়ী। এ ঘটনায় বাগানগুলোতে বিট কর্মকর্তা ও অফিস স্টাফরা পরিদর্শনে গেলে এলাকাবাসীদের তোপের মুখে পড়েন। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের সুবিধাভোগী (ডিডধারী) স্থানীয় আওয়ামী লীগ নেতাদের একটি সিন্ডিকেট বছরের পর বছর ধরে গাছ চুরির সঙ্গে জড়িত। বন কর্মকর্তাদের যোগসাজশে এই সিন্ডিকেটটি গাছ কেটে বিক্রি করে যার ভাগ পান বিট কর্মকর্তা। তাদের বিরুদ্ধে বারবার অভিযোগ করলেও কোনো লাভই হয়নি উল্টো জামায়াত-শিবির বলে মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়।

তবে বন বিভাগের দাবি, এই সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা করতে গেলে সাবেক সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক বাসায় ডেকে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখান। রাজনৈতিক প্রভাবে তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যায়নি।

গোলাম রব্বানী নামের স্থানীয় বাসিন্দা জানান, ‘তারা সব সময় গাছ কাটে। বন বিভাগের লোকজন তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয় না। আমরা সরকারি সম্পদ রক্ষা করতে চাই।’

সিদু লোহানী নামের আরেকজন বলেন, আজিজ মেম্বারের বাগানের গাছ কাটার খবর পেয়ে আমরা সেখানে গেলে আমাদের ওপর চড়াও হয়। নানা ধরনের হুমকি-ধমকি দেয়। এর আগেও বিভিন্ন সময় গাছ কাটার প্রতিবাদ করতে গেলে আওয়ামী লীগের প্রভাবে আমাদের কোণঠাসা করে রাখা হতো।

গাছ কেনার কথা স্বীকার করে সাইদুল ইসলাম নামের ওই ব্যবসায়ী জানান, গাছ বিক্রির কথা বলে ১৪ হাজার টাকা বায়না নিয়েছিল আজিজ মেম্বার। তাই গাছ কেটে আমাকে দিয়ে গেছে।

এসব বিষয়ে অভিযুক্ত আব্দুল আজিজ বলেন, ‘সব ভিত্তিহীন ও বানোয়াট কথা। আমি কখনো গাছ কাটিনি। কারা করেছে আমি জানি না।’

এ ব্যাপারে জানতে চাইলে লোহানীপাড়া বিট কর্মকর্তা মোর্শেদ আলম বলেন, জনবল সংকটের কারণে গাছ চুরি ঠেকানো যাচ্ছে না। তারপরেও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যারা তাদের বিরুদ্ধে আমরা আগেও আইনগত ব্যবস্থা নিয়েছি। এবারের ঘটনায়ও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১০

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১১

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১২

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৩

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৪

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৫

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৬

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৭

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৮

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৯

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

২০
X