কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৪:৩২ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কয়রায় ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার, আটক ১

খুলনার কয়রায় ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে যৌথবাহিনী। ছবি : কালবেলা
খুলনার কয়রায় ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে যৌথবাহিনী। ছবি : কালবেলা

গহিন সুন্দরবনে অবৈধভাবে শিকার করা হরিণের ৪৫ কেজি মাংসসহ ইয়াকুব সানা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। রোববার (১৩ অক্টোবর) ভোর রাতে নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে ৪নং কয়রা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি হরিণের মাথা ও পা জব্দ করা হয়।

আটক হওয়া ইয়াকুব কয়রা সদর ইউনিয়নের ৪নং কয়রা গ্রামের আব্দুল হামিদ সানার সানার ছেলে।

কয়রা থানায় নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লে. কমান্ডার ফয়সাল আল ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ৪নং কয়রা লঞ্চঘাট এলাকায় দীর্ঘদিন একটি চক্র হরিণ শিকারের সঙ্গে যুক্ত। সেই ভিত্তিতে নিয়মিত টহল পরিচালনার সময় হরিণের মাংসসহ ইয়াকুব সানা নামে এক ব্যক্তিকে আটক করি। আটক ইয়াকুবের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।

এদিকে হরিণ শিকারের ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে বাংলাদেশ বন অধিদফতরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা বলেন, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) চিত্রা ‘ন্যূনতম বিপদগ্রস্ত’ বলে তালিকাভুক্ত করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২-এর তফসিল-২ অনুযায়ী এই বন্যপ্রাণীটি সংরক্ষিত। তাই এটি হত্যা, শিকার বা এর কোনো ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা 

নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার?

পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কারা, দেখুন ৫ ভবিষ্যৎদ্বাণী

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশি নিহত

ফুলবাড়ীয়ায় ৭ কোটি ৪৬ লাখ টাকার প্রশাসনিক ভবনের উদ্বোধন

সালিশি বৈঠকে মারধরে জাপা নেতার মৃত্যু

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানালেন নেতানিয়াহু

১০

ভারতে পাচার ৫০ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

১১

জুলাইয়ের চেতনা : ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

১২

রাজকীয় সংবর্ধনায় বীরদের বরণ করল কেপ ভার্দে

১৩

হাসপাতালে ‘ইনজেকশন দেওয়ার পরপরই’ রোগীর মৃত্যু, স্বজনদের উত্তেজনা

১৪

যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

খামেনির জানাজায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

১৬

আবারও হচ্ছে দুই বন্ধুর দেখা

১৭

মুকসুদপুরের ২৭২টি গ্রামের প্রতিটি পরিবারে গাছের চারা বিতরণ করা হবে : সেলিমুজ্জামান

১৮

বিদেশে ১ কোটি কর্মসংস্থানের পরিকল্পনা নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী নুর

১৯

শিশু শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

২০
X