রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

টানা বর্ষণে উৎপাদন বেড়েছে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি : সংগৃহীত
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি : সংগৃহীত

গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়েছে। যার ফলে পানির ওপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের সবকটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

রোববার (৬ আগস্ট) কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, বর্তমানে কেন্দ্রের ৫টি ইউনিট দিয়ে ১৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের জানান, রোববার সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে মোট ১৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যার মধ্যে কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ৩৩ মেগাওয়াট, ২ নম্বর ইউনিটে ৩২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ২৪ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ২২ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিটে ২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এ ছাড়া পানি পরিমাণ আরও বাড়লে সেক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে।

এদিকে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ মিনস সি লেভেল (এমএসএল)। হ্রদে বর্তমানে ৯০ দশমিক ৬০ এমএসএল পানি থাকার কথা থাকলেও রোববার সকাল ৯টা পর্যন্ত ৮২ দশমিক ৮৩ এমএসএল পানি রয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী, মো.জাহাঙ্গীর আলম জানান, গত কয়েক দিনের টানা বর্ষণে হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে। যার কারনে কর্ণফুলি পানি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট চালু হয়েছে এবং উৎপাদন অনেকটা বৃদ্ধি পেয়েছে।

প্রসঙ্গত, এক মাস পূর্বেও কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় ২৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রে দৈনিক মাত্র ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। তবে গত কয়েকদিনে টানা বর্ষণে হ্রদে পানি বৃদ্ধি পাওয়াতে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১০

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১১

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১২

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১৩

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৪

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৫

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৬

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৭

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৮

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৯

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X