নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘অনন্তকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না’ 

নোয়াখালী খেলাফত মজলিসের গণসমাবেশ। ছবি : কালবেলা
নোয়াখালী খেলাফত মজলিসের গণসমাবেশ। ছবি : কালবেলা

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, অনন্তকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না। বরং আপনাদের যে দায়িত্ব রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর জন্য রোডম্যাপ ঘোষণা করুন। আগামী নির্বাচনের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করুন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশনে নোয়াখালী খেলাফত মজলিসের গণসমাবেশে এক বক্তব্যে তিনি এ কথা বললেন।

তিনি বলেন, মনে রাখতে হবে জুলাই বিপ্লব ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আগে দেশ বাঁচান, দেশের স্থিতিশীলতা বজায় রাখুন। সবাই মিলে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হলে অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতা করতে হবে। সব রাজনৈতিক দলগুলোকে এক হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

মামুনুল হক বলেন, গোটা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো আমাদের মধ্যে পারস্পরিক বিরোধ ও প্রতিযোগিতার সময় তৈরি হয়নি।

এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউছুফ আশরাফ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির খুরশিদ আলম কাশেম, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বিশ্বকাপ ট্রফি, ছবি তুলতে মানতে হবে যেসব নিয়ম

‘উত্তপ্ত’ বিসিবি-আইসিসির ভিডিও কনফারেন্স, কী ঘটেছিল সেদিন

কত টাকা চুক্তিতে খুন করা হয় বিএনপি নেতাকে

আজ ঢাকার তিন জায়গায় অবরোধ ঘোষণা

বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে কেমন মানুষ

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী 

চুরির শাস্তি শীতের রাতে পুকুরে কান ধরে ২০ ডুব

মধ্যপ্রাচ্যে মুসলিম ব্রাদারহুডের তিন শাখায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

এবার ইরান ছাড়তে জরুরি সতর্কতা দিল ফ্রান্স ও কানাডা

১০

ইরানের সঙ্গে বাণিজ্যে মার্কিন শুল্ক নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

ইরান / বিক্ষোভ চালিয়ে যেতে বললেন ট্রাম্প, পাশে থাকার আশ্বাস

১২

১৪ জানুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে 

১৩

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৪

যে ৫ খাবারের সঙ্গে ভুলেও দুধ পান করবেন না

১৫

মানবিক ও সাম্যের ভিত্তিতে দেশ গড়বেন তারেক রহমান : মুন্না

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

নদীতে ভেসে উঠল কুমির, আতঙ্কে এলাকাবাসী

১৮

এসিআই মটরসে চাকরির সুযোগ

১৯

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘অ্যাডমিশন ফেস্ট, স্প্রিং-০২০২৬’-এর উদ্বোধন

২০
X