হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয় : ব্যারিস্টার রাজীব

লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপির মতবিনিময় সভা। ছবি : কালবেলা
লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপির মতবিনিময় সভা। ছবি : কালবেলা

রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়। আওয়ামী লীগ সরকার প্রতিহিংসার যে রাজনীতির চর্চা করেছে আমরা তা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধায় বড়খাতা ইউনিয়ন বিএনপির এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার রাজীব বলেন, রাষ্ট্রনায়ক তারেক জিয়ার ৩১ দফার আলোকে বিএনপি দেশ পরিচালনা করবে। বৈষম্যহীন, অংশগ্রহণমূলক নির্বাচন, সবার সমঅধিকার বিনির্মাণে কাজ করছে বিএনপি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। প্রতিহিংসার রাজনীতির কারণে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে সাজাভোগ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হাতকে শক্তিশালী করতে ধানের শীষ মার্কায় সবার কাছে ভোট প্রত্যাশা করেন তিনি।

বড়খাতা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে ওই মতবিনিয়র সভায় প্রধান অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোবাইদুর সরকার, সদস্য আব্দুল হাই ও বড়খাতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল বারী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিটকে গেলেন বাংলাদেশের সহঅধিনায়ক

বিমানে বোমা আতঙ্ক, জরুরি অবতরণ 

হজযাত্রীদের টিকা দেওয়া হবে ৮০ কেন্দ্রে

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বৈধ

‘ড্রাকশন’ ভাবনায় পিএসএলের খেলোয়াড় বাছাই

কিডনিতে পাথর হয়েছে কি না, বোঝার সহজ উপায়

বিএনপির আরও দুজনের প্রার্থিতা বাতিল

নতুন মোড়কে পুরোনো সিম, ঝুঁকিতে গ্রাহকের নিরাপত্তা

‘পাগল’ সাজে কে এগিয়ে— মাহি নাকি পায়েল?

প্রাপ্ত বয়সেও কেন ব্রণ হয়, কারা বেশি ঝুঁকিতে? জানুন সমাধানের উপায়

১০

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩

১১

ঢাবিতে ৫-দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু

১২

নোয়াখালীকে হারিয়ে লিটনদের প্রতিশোধ / তাওহীদ হৃদয়ে ম্লান নবীর ছেলের কীর্তি

১৩

ইডেন কলেজে নবীনদের বরণে আবহ ফাউন্ডেশনের ‘মেহেদী উৎসব’

১৪

দ্বিতীয় বিয়ে ধর্মের ব্যাখ্যা / নারী অধিকারের নিঃশব্দ লড়াইয়ের গল্প ‘হক’

১৫

খালেদা জিয়ার স্মরণে পাবনায় শোকসভা ও দোয়া মাহফিল 

১৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত 

১৭

খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ

১৮

সেনাবাহিনীর দখলে সিরিয়ার আরও এক শহর-বিমানবন্দর

১৯

অবশেষে ভিসা পাচ্ছেন সাকিবরা

২০
X