বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৮:১৩ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল সিটি নির্বাচনে ‘অনিয়ম’ তদন্তের নির্দেশ ইসির

নির্বাচন কমিশন ভবন। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশন ভবন। ছবি : সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যেসব অনিয়ম বা আচরণবিধিবহির্ভূত ঘটনা ঘটেছে তার যথাযথ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সরেজমিন তদন্ত করে আগামী ১৪ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যবস্থা গ্রহণের পর গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন দাখিলের জন্য বরিশাল মগহানগর পুলিশ কমিশনারকে নির্দেশনা প্রদান করেছে ইসি।

আজ মঙ্গলবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কতিপয় অনিয়মের কথা প্রচার হয়েছে। একাধিক মিডিয়ায় যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা হচ্ছে, বরিশাল সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমের ওপর হামলা, বরিশালে হাতপাখার মেয়রপ্রার্থী আহত, লাঠি নিয়ে বিক্ষোভ, বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ হাফিজিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে বুথে ঢুকে ভোটারকে নির্দেশনা দিয়েছেন নৌকার এজেন্ট। এই সময় প্রিসাইডিং কর্মকর্তাকে হুমকি দেওয়া হয়েছে মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব বিষয়ে সরেজমিন তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন দাখিলের জন্য বরিশাল মগহানগর পুলিশ কমিশনারকে নির্দেশনা প্রদান করেছেন নির্বাচন কমিশন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বরিশালের জেলা প্রশাসক এবং এই সিটির রিটার্নিং অফিসারকে ওসব বিষয় সরেজমিন তদন্ত করে আগামী ১৪ জুনের মধ্যে সবাইকে নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের উদ্বেগ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১০

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১১

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১২

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১৩

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

১৪

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

১৬

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

১৭

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৮

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

১৯

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

২০
X