খুলনা ব্যুরো
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সালাম মুর্শেদী ও তার স্ত্রীসহ ২০৫ জনের বিরুদ্ধে মামলা

আব্দুস সালাম মুর্শেদী
আব্দুস সালাম মুর্শেদী

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী ও তার স্ত্রী শারমিন সালামসহ তেরখাদা উপজেলা আওয়ামী লীগের ২০৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির সদস্য আজিজুল হাকিম বাদী হয়ে তেরখাদা থানায় এই মামলাটি করেন।

আসামিদের বিরুদ্ধে উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজার খেয়াঘাট এলাকায় ২০১৮ সালে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ করা হয়েছে।

তেরখাদা থানার ওসি জি এম ইমদাদুল হক বলেন, মামলায় ২০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই।

প্রসঙ্গত, সাবেক এমপি সালাম মুর্শেদী গত ১ অক্টোবর রাজধানী থেকে গ্রেপ্তার হন। বর্তমানে অন্য মামলায় তিনি কারাগারে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে মাঠে চসিক মেয়র, দ্রুত সমাধানের নির্দেশ

কুমিল্লায় একটি কলেজ ছাড়া কোথাও কোনো দুর্যোগ হয়নি: শিক্ষামন্ত্রী

শিগগিরই বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খোলা হবে: জেলা প্রশাসক

ঢাবি আইবিএ ও বেক্সিমকো ফার্মার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিশ্বকাপের ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ

লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত

কুড়িগ্রামে সব নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত  / বাজারে এলো নতুন প্রজন্মের ‘যমুনা ওয়াশিং মেশিন’ 

ধৈর্য সম্পর্কে পবিত্র কোরআনের ১০ আয়াত

সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ, স্বাস্থ্য বিমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

১০

পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়্যাল ফুটওয়্যার

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকের গুঞ্জন

১২

চট্টগ্রামে বর্ষা যেন মৃত্যুফাঁদ

১৩

পেনাল্টির রাজ্যে আর্জেন্টিনা ‘রাজা’

১৪

সেমিফাইনালের আগে পুরোপুরি ফিট এমবাপ্পে: কোচ দেশম

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

১৬

আ.লীগপন্থি আইনজীবীদের ধাক্কা দিয়ে বের করার অভিযোগ বিএনপিপন্থিদের বিরুদ্ধে

১৭

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার আরেকটা ‘আবদার’ মেটালো ফিফা

১৮

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলা / চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা, সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা

১৯

এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলন: যে পরামর্শ দিলেন সর্বমিত্র

২০
X