শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মতলব উত্তরে লাথি মেরে কৃষককে হত্যার অভিযোগ

মতলব থানা। ছবি : কালবেলা
মতলব থানা। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামে ধানের চারা ফেলা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে লাথি ও কিল-ঘুষিতে কবির সরকার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় একই গ্ৰামের মৃত ছিদ্দিক প্রধানের ছেলে মানিক প্রধানের (৫৫) মারধরের পর কবির সরকারের মৃত্যু হয়।

নিহত কবির সরকার ছোট লক্ষ্মীপুর গ্ৰামের মৃত হান্নান সরকারের ছেলে।

স্থানীয় ব্যক্তিরা জানান, ধানের চারা ফেলা নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এরপর মানিক প্রধান তার হাতে থাকা লাঠি দিয়ে কবির সরকারকে আঘাত করাসহ লাথি, কিল-ঘুষি মারতে থাকেন। এতে তার মৃত্যু হয়। মানিক প্রধানের সঙ্গে একই গ্ৰামের মুকবিল হোসেন ও মানিক প্রধানের স্ত্রী শামসুন নাহার ছিলেন বলে জানান তারা।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়েছি, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ

দক্ষিণ লেবাননের প্রথম ‘পাইলট জোন’ ছাড়তে যাচ্ছে ইসরায়েল

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

১০

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

১১

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

১২

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

১৩

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

১৪

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

১৫

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১৬

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১৭

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

১৮

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১৯

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

২০
X