হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই : গউছ

সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন জি কে গউছ। ছবি : কালবেলা
সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন জি কে গউছ। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। ৭ নভেম্বরের চেতনায় আমাদের উদ্বুদ্ধ হয়ে এ দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জে গণর‍্যালির আগে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি অত্যন্ত সুসংগঠিত একটি দল। বিএনপিকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আন্দোলনে বিএনপি সফল হয়েছে, রাষ্ট্র পরিচালনায়ও বিএনপি সফল ছিল।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, হবিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফা রফিক, জেলা মৎসজীবী দলের সভাপতি অ্যাডভোকেট মূদ্দত আলী প্রমুখ।

পরে একটি র‍্যালি শহরে অনুষ্ঠিত হয়। র‍্যালিতে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X