দেলোয়ার হোসেন, ময়মনসিংহ
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সুখী দম্পতির অনন্য উদাহরণ মোমতাজ-সোফিয়া

কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সুখী দম্পতির অনন্য উদারহরণ মোমতাজ-সোফিয়ার হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। ছবি : কালবেলা
কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সুখী দম্পতির অনন্য উদারহরণ মোমতাজ-সোফিয়ার হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। ছবি : কালবেলা

সামাজিক, পারিবারিক ও ভার্চুয়াল জগতের কারণে চারপাশে যখন ভঙ্গুর হয়ে যাচ্ছে সম্পর্কগুলো, নানা অধিকারের প্রশ্নে স্বামী-স্ত্রীর সংসার ভেঙে যাচ্ছে তুচ্ছ কারণে, একপর্যায়ে মামলা-মোকদ্দমাও গড়ায় আদালতে, সে যুগের নারী-পুরুষের জন্য ব্যতিক্রম এক দৃষ্টান্ত মোমতাজ উদ্দিন ও সুফিয়া মোমতাজের দাম্পত্য জীবন। বিয়ের পর ভালোবাসায় কেটে গেছে তাদের ৫৪ বছরের সংসারজীবন।

মোমতাজ-সুফিয়ার স্মৃতিতে এখনো সেই প্রথম দেখা, বিয়ে, নতুন সংসারের পার করা সময়গুলো উজ্জ্বল হয়ে আছে। বার্ধক্য জেঁকে বসলেও স্মৃতিজুড়ে সুখের মেলবন্ধন; তাদের মধ্যে নেই দুঃখের কোনো লেশ। নবম শ্রেণি পড়ুয়া সুফিয়া উদাসী জীবন কাটানো মোমতাজ উদ্দিনের লাগাম টেনে ধরেন, তাকে সংসারী করে তোলেন নিজের বুদ্ধিমত্তা ও ধৈর্যশক্তি দিয়ে।

গত ১৬ অক্টোবর কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে ময়মনসিংহের সুখী দম্পতি প্রবীণ মোমতাজ উদ্দিন ও সুফিয়া মোমতাজকে সম্মাননা দেওয়া হয়। এমন সম্মাননা পেয়ে তাদের সুখের সংসারের একাল-সেকাল কালবেলাকে জানান এই দম্পতি।

ময়মনসিংহ নগরের সানকিপাড়া এলাকায় বসবাস করেন তারা। গোলাম রব্বানী জ্যোতি নামে এই দম্পতির একটি ছেলে রয়েছে। মোমতাজ উদ্দিন ১৯৭১ সালের ১০ জানুয়ারি সুফিয়া মোমতাজকে বিয়ে করেন। তখন সুফিয়া নবম শ্রেণির ছাত্রী ছিলেন। বয়সের ভারে ন্যুব্জ মোমতাজ উদ্দিন। পেশাগত জীবনে দীর্ঘ ৪০ বছর যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গে। শিক্ষকতা করতেন নগরের কুমার উপেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে। সেখানে ৪০ বছর শিক্ষকতা করার পর আরও ১০ বছর রেখে দেয় কর্তৃপক্ষ। আরও অনেক প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত ছিলেন মোমতাজ উদ্দিন। বার্ধক্যের কারণে এখন তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে এসেছে। স্বাভাবিকভাবে কথাও বলতে পারেন না।

কালবেলাকে সুফিয়া মোমতাজ বলেন, তার (মোমতাজ উদ্দিনের) বাউন্ডুলে জীবন ছিল। সাংবাদিকতা করতেন, মাস্টারি করতেন। বিয়ের নাম শুনতে পারতেন না। বলতেন, আমাকে আবার কে বিয়ে করবে? তারই বয়সী তার এক ভাগ্নি ছিলেন। তিনি আবার আমাদের সম্পর্কে আত্মীয়। আমাকে খুব আদর করতেন। এক দিন আমাকে নিয়ে গেলেন তাদের বাসায়। ড্রয়িং রুমে মোমতাজকে আগেই বসিয়ে রাখা হয়। তিনি যে সেখানে আছেন আমি জানতাম না। আমাকে চা নিয়ে ড্রয়িং রুমে পাঠালে গিয়ে দেখি তিনি বসে আছেন। দেখে একটু আনইজি ফিল হলো। সেই একপলকের দেখাতেই আমাকে তার পছন্দ হয়। এরপর ধুমধাম করে আমাদের বিয়ে হলো।

মায়ের আবদার মেনে নিয়েছেন জানিয়ে সুফিয়া মোমতাজ বলেন, ৫৪ বছরের জীবনে আমাদের মনে রাখার মতো খারাপ কোনো ঘটনা নেই। তিনি খুব ভালো মানুষ। সবসময় পরিবারকে সম্মান দিয়েছেন। তিনি চাকরিজীবনে যা টাকা পেতেন, সব আমার হাতে এনে দিতেন, কোনোদিন হিসাব চাইতেন না। তিনি বিয়ে করেছেন একটু বেশি বয়সে। সুচেহারা দেখে মাস্টারের সঙ্গে বিয়ে দিয়েছিলেন আমার মা। বিয়ের পর আমি তার সহযোগিতায় মেট্রিক পাস করি।

স্বামীর ভালোবাসার সত্যতা প্রকাশ করে সুফিয়া বলেন, গত ৫৪ বছর তিনি আমাকে অন্তর দিয়ে ভালোবেসেছেন, বর্ণনা দিয়ে প্রকাশ করা যাবে না। একটু চোখের আড়াল হলেই খোঁজ শুরু করে দিতেন। এই দীর্ঘজীবনে আমাকে রেখে তিনি কোনোদিন ভাতও খাননি। পাতের ভাত অর্ধেক আমাকে না খাইয়ে ছাড়তেন না। তার সবই আজ আমার সুখের স্মৃতি। তিনি আমার জন্য যা করেছেন, যে সম্মান দিয়েছেন, তা কোনো স্ত্রীকে কেউ আজ করে না। সংসারকে তিনি এত ভালোবাসতেন। বাকি জীবন এভাবে কাটিয়েই যেন মরতে পারি।

দাম্পত্য জীবন সুখের করতে হলে করণীয় কী, এ বিষয়ে তিনি বলেন, এখন যে অল্প বয়স, সমান বয়সে প্রেম করে বিয়ে করছে, এ কারণে দুজনের মধ্যে সবসময় লাগালাগি থাকে। তিনি (মোমতাজ উদ্দিন) আমার চেয়ে ১৫ বছরের বড় ছিলেন। তিনি সংসারের মর্যাদা এমনভাবে দিয়েছেন, আমি অনেক কিছু পেয়ে গেছি জীবনে। লাগামছাড়া জীবন ছিল, সে লাগাম আমি টেনে ধরেছি। দীর্ঘ সংসার জীবনে কখনো খুনসুটিও হয়নি। কিন্তু এ যুগে তুচ্ছ কারণে সংসার ভেঙে দেয়। কারণ সমবয়সী হওয়া স্বামী-স্ত্রী একে অন্যের প্রতি সম্মান থাকে না, মান্য করে না। আমার মনে হয় বিয়ের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য থাকা জরুরি। অন্তত ৫ থেকে ৭ বছরের পার্থক্য থাকলে সে সংসার ভাঙার আশঙ্কা কম থাকে। আগের দিনেও ৫ থেকে ৭ বছরের ব্যবধান ছাড়া বিয়ে হতো না। তার কারণ সংসার ও সমাজে শান্তি ছিল; কিন্তু এখন বিশৃঙ্খলায় ভরা সমাজ।

সুফিয়া আরও বলেন, আজকের এই গতিশীল জীবনে স্থিরতা বিলীন। এর প্রভাবে মানুষ তার দাম্পত্য জীবনেও স্থির হতে পারছে না। সবকিছু থাকা সত্ত্বেও যেন মানুষ বিচ্ছিন্ন। অনেক সময় একান্ত সঙ্গীকেই মনে হয় অচেনা, বহুদূরের কেউ। সেখানে মোমতাজ-সুফিয়ার দাম্পত্য জীবন দৃষ্টান্ত উদাহরণ হতে পারে বলে মনে করেন অনুষ্ঠানে আসা অতিথিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X